+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সিপিএম-বিজেপি লড়ছে মৌলবাদের হাত ধরে, তৃণমূল লড়ছে মানুষের হাত ধরে- ব্রাত্য বসু

Ad Image
Ad Image

সিপিএম-বিজেপি লড়ছে মৌলবাদের হাত ধরে, তৃণমূল লড়ছে মানুষের হাত ধরে- ব্রাত্য বসু

admin April 20, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২০এপ্রিলঃ

ভোট বৈতরণী পার হতে সিপিএম- কংগ্রেস হাত মিলিয়েছে মুসলিম মৌলবাদের সাথে, আর বিজেপি হিন্দু মৌলবাদের। তৃণমূল লড়ছে মানুষের হাত ধরে। সোমবার সন্ধ্যায় উখড়া পুরাতন হাটতলায় রানীগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তৃণমূল নেতা ব্রাত্য বসু। সিপিএম- কংগ্রেস- আইএসএফের মোর্চাকে মোচা বলে এদিন কটাক্ষ করেন ব্রাত্য বসু। বলেন সিপিএম কংগ্রেস এতটাই দেউলিয়া হয়ে গেছে যে তাদের হাত ধরতে হয়েছে মৌলবাদী আব্বাস সিদ্দিকীর, যার কোনো রাজনৈতিক ইতিহাস নেই। আব্বাস কট্টর মৌলবাদী। মহিলাদের সম্পর্কে অশ্লীল কথা বলেন , অন্য ধর্ম সম্পর্কে ঘৃনা ছড়ান। আগে বামেরা ইনক্লাব জিন্দাবাদ বলতো এখন তারা বলছে ইনক্লাব নারায়েণে তেহজিব। আগে মস্কো যাওয়ার কথা বলতো এখন বলে মক্কা যাওয়ার কথা। বলেন বিজেপি-র ও এজেন্ডা মৌলবাদ। বিজেপির সাথে মোর্চার গোপন আঁতাত নিয়েও সরব হন ব্রাত্য বসু। বলেন আব্বাস- সেলিম- আব্দুল মান্নানরা মমতার বিরুদ্ধে সোচ্চার কিন্তু এদের মুখে মোদি বা বিজেপির বিরোধিতা শোনা যায় না । উল্টোদিকে বিজেপির ছোট-বড় সব নেতারাই নির্লজ্জভাবে মমতাকে আক্রমণ করলেও এদের মুখে আব্বাসের সমালোচনা শোনা যায় না। বলেন তৃণ্মূল জোট করেছে মানুষের সাথে।

করোনা কালে বাংলায় ভোট নিয়ে সরব হন ব্রাত্য বসু। বলেন সঙ্কটকালে তৃণমূল সহ সব দলই চাইছিল এক দফায় ভোট হোক। কিন্তু বিজেপি তা চায় না, কারণ এক দফায় ভোট হলে সুবিধা করতে পারবে না বিজেপি। করোনা কালে বিজেপি বহিরাগতদের এনে সংক্রমণ ছড়াচ্ছে। বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। বাংলার মানুষ মরলে তাদের কিছু যায় আসে না। বাংলা দখল করায় বিজেপির উদ্দেশ্য, বলেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সরকার বাংলার মানুষের জন্য ৬৫টি জনমুখি প্রকল্প চালু করেছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই প্রকল্পের সুবিধা পাচ্ছে বাংলার মানুষ। তৃণমূল ক্ষমতায় থাকলে প্রকল্প গুলি থাকবে আর বিজেপি ক্ষমতা দখল করলে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে বাংলার মানুষ। কারণ স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, খাদ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী এসব প্রকল্প বিজেপি শাষিত কোন রাজ্যে নেই। বিজেপিকে বাঙালি ও বাংলা বিরোধী দল বলেও দাবি করেন ব্রাত্য বসু। বলেন বাংলার সংস্কৃতিকে রক্ষা করতেই ফের তৃণমূল সরকার চাই। তৃণমূলকে ভোট দিয়ে জেতানোর আবেদন জানান ব্রাত্য বসু।।

Post Views: 777
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN