১০০ দিনের কাজ শুরুর দাবিতে সিপিএমের ডেপুটেশন
আমার কথা, পান্ডবেশ্বর, ১২ সেপ্টেম্বরঃ
একশ দিনের কাজ চালু সহ বেশ কয়েকটি দাবিতে শুক্রবার অন্ডাল ও পাণ্ডবেশ্বরের ব্লকে বিডিও হাতে ডেপুটেশন দিল সিপিআইএম। এদিন বেলা ১২ টা নাগাদ পাণ্ডবেশ্বর ও বিকেল বেলায় ডেপুটেশন দেওয়া হয় অন্ডাল বিডিওর হাতে। মিছিল করে বাম কর্মীরা বিডিও অফিস চত্বরে পৌঁছায়, সেখানে চলে বিক্ষোভ। তারপর সংগঠনের প্রতিনিধিদের একটি দল ভিতরে গিয়ে বিডিওর হাতে তুলে দেন দাবি সনদপত্র। সিপিআইএম নেতা প্রবীর মন্ডল বলেন রাজ্যে দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজ ও আবাস যোজনার কাজ বন্ধ রয়েছে। ১-লা আগস্ট থেকে ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল কোট। কিন্তু সেই নির্দেশ এখনো কার্যকর করেনি কেন্দ্র বা রাজ্য সরকার। পাশাপাশি তিনি বলেন রাজ্য সরকার ঘোষণা করেছিল রাজ্য সরকারের তহবিল থেকে আবাস যোজনা প্রকল্প চালু করা। কিন্তু তালিকায় নাম থাকা সত্ত্বেও বহু মানুষ সেই প্রকল্পের টাকা এখনো পায়নি। অবিলম্বে ১০০ দিনের কাজ চালু ও আবাস যোজনায় বাড়ি তৈরি করে দেওয়ার দাবিতে এই দিনের ডেপুটেশন বলে জানান তিনি।




