+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর নগর নিগম ঘেরাও কর্মসূচীতে পুলিশ বামেদের ধ্বস্তাধ্বস্তিতে আহত ডিসিপি(ট্রাফিক)

Ad Image
Ad Image

দুর্গাপুর নগর নিগম ঘেরাও কর্মসূচীতে পুলিশ বামেদের ধ্বস্তাধ্বস্তিতে আহত ডিসিপি(ট্রাফিক)

admin December 22, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২২ ডিসেম্বরঃ

বেহাল পুর পরিষেবা এই অভিযোগ তুলে দুর্গাপুর নগর নিগমের সামনে আজ বুধবারবিক্ষোভ কর্মসূচী নেওয়া হয়েছিল সিপিআই(এম) এর পক্ষ থেকে। দুর্গাপুর নগর নিগমের বোর্ডের পাঁচ বছরের মেয়াদ প্রায় অতিক্রান্ত, অথচ এই পাঁচ বছরে পরিষেবা একেবারে ভেঙ্গে পড়েছে। এই অভিযোগে এদিন নগর নিগম ঘেরাও করেন বামেরা। এদিকে এই কর্মসূচীকে কেন্দ্র করে পুলিশের সাথে প্রথমে বামেদের বচসা বাধে। বচসা থেকে তা ধ্বস্তাধ্বস্তিতে পরিনত হয়। ধাক্কাধাক্কির মাঝে পড়ে আহত হন ডিসিপি ট্রাফিক আনন্দ রায়।
বাম নেতা পঙ্কজ রায় সরকার এ বিষয়ে বলেন যে প্রায় এক মাস আগে আমরা পুলিশকে আমাদের এদিনের কর্মসূচীর বিষয়টি জানিয়ে রেখেছিলাম। তখন পুলিশের তরফে কিছু বলা হয়নি। কিন্তু গতকাল সন্ধ্যে থেকে পুলিশ আমাদের কর্মসূচির স্থান সহ বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি শুরু করে। তবে কি কারনে পুলিশ এই ধ্বস্তাধ্বস্তির মধ্যে জড়িয়ে পড়ল সেটা বামেরা নয় পুলিশ ভাল বলতে পারবে। তবে বামেদের মহিলা সহ মোট ৪ জন আহত হয়েছেন বলে জানান পঙ্কজবাবু।
তবে স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দুর্গাপুর নগর নিগমের সামনের ব্যস্ততম রাস্তা আটকে অবস্থান বিক্ষোভ কর্সসূচীর কারনে যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাতে বাধা দিতে গেলে বামেদের সাথে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায় বলে অভিযোগ।

Post Views: 1,057
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN