জাতীয় সড়কে দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল গাড়ি, মৃত্যু চালকের
আমার কথা, ১৩ মার্চ:
সনাতন গরাই, দুর্গাপুর:
একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো একটি ট্রাকে। আশঙ্কাজনক চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হল গান্ধী মোড়ের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে জানা। ঘটনাস্থলে মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় একটি চারচাকা গাড়ি মুচিপাড়ার দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভিসি মোড়ের কাছে ধাক্কা মারে। মাথায় এবং মুখে প্রচন্ড রক্তক্ষরণ হয়। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। তবে চালকের নাম পরিচয় এখনো জানা যায়নি। লালটু ধিবন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন,”ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মেরেছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই ব্যক্তিকে।”



