এবার মিশ্র ইস্পাত কারখানায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ঠিকাদারের
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৩ অক্টোবর:
দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত এ এস পি কারখানায় একাদশীর সন্ধ্যায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। কারখানার এসএমএস বিভাগে কাজ দেখার সময় ৬৯ বছর বয়সী ঠিকাদার বাবলু দে-এর বুকে গলিত উত্তপ্ত লোহা ছিটকে লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে তড়িঘড়ি তাঁকে প্রথমে প্লান্ট মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়, এরপর দুর্গাপুর ইস্পাত হাসপাতালে স্থানান্তর করা হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাবলু দে পলাশডিহার বাসিন্দা ছিলেন। একাদশীর দিন, দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায় এই দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ও পরিচিতরা মর্মাহত হয়ে পড়েছেন, এবং কারখানায় নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছে এই ঘটনার প্রেক্ষিতে।



