+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর মহকুমা হাসপাতালে যুবকের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে সুপারকে ঘিরে বিক্ষোভ

Ad Image
Ad Image

দুর্গাপুর মহকুমা হাসপাতালে যুবকের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে সুপারকে ঘিরে বিক্ষোভ

admin August 11, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১আগস্টঃ

ফের খবরের শিরোনামে দুর্গাপুরের সরকারী হাসপাতাল। চিকিৎসায় গাফিলতির জেরে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। যদিও সমস্য অভিযোগ অস্বীকার করা হয়েছে হাসপাতালের তরফে।

জানা গেছে, উখরার চঞ্চনির আদিবাসী পাড়ার যুবক বিষ্ণু মাঝি(২০) অসুস্থ হয়ে পড়ায় গতকাল অর্থাৎ সোমবার প্রথমে উখরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক ওই যুবকের পরিবারকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিষ্ণুকে দুর্গাপুর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। যুবকের পরিবারের অভিযোগ হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রায় ঘণ্টা চারেক কেটে গেলেও কোনো চিকিৎসক না আসায় কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয় বিষ্ণুর। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন ওই যুবকের পরিবারের সদস্য ও পাড়া প্রতিবেশীরা। তাঁরা হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানান, সাথে এও বলেন যে এই ঘটনার তদন্ত করতে হবে না হলে তাঁরা নিজেদের মতো ব্যবস্থা নেবেন।

অপরদিকে হাসপাতাল সুপার ইন্দ্রজিৎ মাজি জানান যে, বিষ্ণু মাঝি নামে ওই যুবক হাসপাতালে ভর্তি হয়েছিল আর তাঁর যতটা চিকিৎসা করা সম্ভব তা করাও হয়েছিল। চিকিৎসার গাফিলতির বিষয়টি তিনি মানতে চাননি। তবে তিনি এও বলেন যে অভিযোগ পেয়েছেন আর তা তদন্ত করে দেখবেন।

Post Views: 2,018
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN