BREAKING! বন্ধ ঘর থেকে ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার
আমার কথা, তনুশ্রী চৌধুরী, পানাগড়, ১৯ সেপ্টেম্বরঃ
এক ব্যাক্তির পচাগলা দেহ উদ্ধার হল বন্ধ ঘরের ভেতর থেকে। ঘটনাটি পানাগড়ের রেলপাড়ের ট্যাংকি তলার। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে ট্যাংকিতলার বাসিন্দা মালিক পাল(৫৫) বাড়িতে একাই থাকতেন। প্রতিবেশীরা তার দেখাশোনা করতেন। দিন কয়েক ধরে মালিকবাবুর কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। আজ শুক্রবার সকাল থেকেই এলাকায় দুর্ঘন্ধ ছড়িয়ে পরে। দুর্ঘন্ধের উৎসস্থল খুঁজরে গিয়ে দেখা যায় মানিকবাবুর বাড়ি থেকে বের হচ্ছে এই দুর্গন্ধ। তখন এলাকাবাসীরা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে জানালা দিয়ে বাঁশ ঢুকিয়ে দরজা খুলে। ঘরের ভেতর ঢুকে পুলিশ দেখে ওই ব্যক্তি ঘরের বারান্দায় মৃত অবস্থায় পড়ে রয়েছে। পুলিশের অনুমান প্রায় ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। গোটা শরীরে পচন ধরে গেছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।



