+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সিটিসেন্টারে জঙ্গলে ঘেরা ডিয়ার পার্ক এবার সেজে উঠছে শিশুদের জন্য, সৌজন্যে আড্ডা

Ad Image
Ad Image

সিটিসেন্টারে জঙ্গলে ঘেরা ডিয়ার পার্ক এবার সেজে উঠছে শিশুদের জন্য, সৌজন্যে আড্ডা

admin September 20, 2025

আমার কথা, দুর্গাপুর, ২০ সেপ্টেম্বর:

দুর্গাপুরের পরিচিত ডিয়ার পার্ক এবার একেবারে নতুন সাজে ফিরছে! নামও পেল একেবারে খাপখাওয়া— ‘শিশুসাথী’। আগামী ছ’মাসের মধ্যেই এডিডিএ-এর সহযোগিতা ও একটি বেসরকারি সংস্থার উদ্যোগে সম্পূর্ণ হবে পার্কের নতুন রূপায়ণ। শুধু নাম নয়, চমকও একরাশ। ছোটদের জন্য থাকছে নানা ধরনের আকর্ষণীয় রাইডস খেলাধুলার স্বর্গরাজ্য যেন। চারদিক ভরে উঠবে নানা প্রদেশের বিরল প্রজাতির পাখির কলকাকলিতে, আর সেই সুরেলা ডাকের সঙ্গে থাকবে হরিণের লুকোচুরি খেলা, যা পার্কের প্রাকৃতিক সৌন্দর্যকে করবে আরও মোহময়। শিশু থেকে বয়স্ক সবার জন্যই সাজছে এই পার্ক। পুরোনো ডিয়ার পার্কের খ্যাতি ফিরিয়ে আনবে নতুন এই ‘শিশুসাথী’, দুর্গাপুরের বিনোদনের মানচিত্রে যে এটি এক নতুন আকর্ষণ হয়ে উঠবে, তা বলাই বাহুল্য। শনিবার সন্ধ্যা সাতটায় পার্কের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, দুর্গাপুর পুরসভার প্রশাসক অনিন্দিতা মুখার্জি এবং দুর্গাপুর মহকুমা শাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায়। দুর্গাপুরের আকাশে যেন নতুন বিনোদনের রঙিন প্রতিশ্রুতি শিশুসাথী পার্ক আসছে, শহরের আনন্দের ঠিকানায় এক নতুন অধ্যায় খুলতে।

Post Views: 306
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN