বেহাল রাস্তা সংস্কারের দাবি, অবরোধ, বিক্ষোভ
আমার কথা, কাঁকসা, ২১ আগস্ট:
দীর্ঘদিন ধরে বেহাল পানাগড়ের রণডিহা মোড় থেকে রেলগেট পর্যন্ত রাস্তা। এই রাস্তার উপর দিয়ে নিত্যদিন শতাধিক ভারী গাড়ি চলাচল করে। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকার কারণে নিত্যদিন ঘটে দুর্ঘটনা। তার ওপর বেহাল রাস্তায় বৃষ্টির জল জমে থাকলে রীতিমতো ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় সকলকে। বারবার প্রশাসনকে রাস্তা মেরামতের কথা জানানো হলেও। রাস্তা মেরামতের কোন রকম উদ্যোগ নেয়নি প্রশাসন। তাই বাধ্য হয়ে রনডিহা মোড়ের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিআইএমের কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তার ওপর দিয়ে বহু গ্রামের মানুষ যাতায়াত করেন। এই রাস্তা দিয়েই পানাগড় সেনা ছাউনির বহু যানবাহন চলাচল করে।। একই সাথে এই রাস্তা দিয়েই স্কুল ও কলেজ পড়ুয়াড়াও যাতায়াত করে। রাস্তাটি কার অধীনে রয়েছে সেই বিষয়ে প্রশাসন স্পষ্টভাবে কিছুই জানায় না। স্থানীয়রা ব্লক প্রশাসনকে রাস্তা মেরামতের জন্য অভিযোগ জানালেও প্রশাসনের পক্ষ থেকে রাস্তাটির মেরামতের কোন রকম উদ্যোগ দেখা যায় না। তাই বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধে সামিল হন।। এদিন প্রায় এক ঘন্টা ধরে অবরোধ চলার পর ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে। বিক্ষোভ উঠিয়ে নেন বিক্ষোভকারীরা। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে বা রাস্তার মেরামতের কাজ শুরু না হলে আগামী দিনের তারা ফের বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।



