বিডিও, বিএলআরও অফিসে ডেপুটেশন
আমার কথা, অন্ডাল, ২৬ জুনঃ
বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে এসইউসিআই দলের শাখা সংগঠন সারা ভারত কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে বিডিও ও বিএলআরও দফতরে দেওয়া হল ডেপুটেশন। এদিন দুর্গাপুর ফরিদপুর থানা থেকে মিছিল করে সংগঠনের কর্মী সমর্থকরা বিডিও অফিসের সামনে জমায়েত হন। সেখানে হয় প্রতিবাদ সভা। সভা শেষে বিডিও এবং বিএলআরও দপ্তরের আধিকারিকদের হাতে সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের জেলা কমিটির সম্পাদক প্রভাতী গোস্বামী জানান সমস্ত গরিব মানুষকে আবাস যোজনার ঘর দেওয়া, ১০০ দিনের পরিবর্তে ন্যূনতম ২০০ দিনের কাজ ও দৈনিক ৬০০ টাকা মজুরি, জমি থেকে আদিবাসীদের উচ্ছেদ বন্ধ করা, তাদের জমির পাট্টা দেওয়া, সরকারি হাসপাতালে জীবনদায়ী ওষুধ মজুদ রাখা, বিনামূল্যে চাষীদের উন্নত মানের ধান বীজ এবং সার দেওয়া, এসব দাবিতেই এদিন ডেপুটেশন দেওয়া হয় বলে জানান তিনি।



