+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দীর্ঘ লড়াই করেও হল না শেষ রক্ষা, না ফেরার দেশে চলে গেল পরিবারের একমাত্র ভরসা পঙ্কজ

Ad Image
Ad Image

দীর্ঘ লড়াই করেও হল না শেষ রক্ষা, না ফেরার দেশে চলে গেল পরিবারের একমাত্র ভরসা পঙ্কজ

admin February 3, 2026

আমার কথা, ৩ ফেব্রুয়ারী

তনুশ্রী চৌধুরী, পানাগড়:

 

গত ২৬শে জানুয়ারি পানাগড় বাজারে ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হয় পঙ্কজ পান্ডে নামের ৩৫ বছর বয়সি টোটো চালক। ঘটনার দিন যাত্রী নামিয়ে টোটোর ধারে দাঁড়িয়ে ছিলেন পঙ্কজ। পানাগড় বাজারে চৌমাথা মোড়ে বুদবুদের দিক থেকে আসা একটি ট্রাক্টর আচমকা তার টোটো তে ধাক্কা মারলে, রাস্তার উপর পড়ে যায় পঙ্কজ। তার পায়ের ওপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ট্রাফিক পুলিশের কর্মীরা এবং স্থানীয়রা পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে, সেখান থেকে তাকে রাজবাঁধে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল পঙ্কজের।ঘটনার দিন পানাগড় বাজারের চৌমাথা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ও পরিবারের সদস্যরা।পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতির সামাল দেয় ও বিক্ষোভ উঠিয়ে পুরাতন জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

পরে ট্রাক্টর মালিকের সাথে আলোচনার পর ট্রাক্টর মালিকের আর্থিক সহযোগিতায় পঙ্কজের অস্ত্রোপচার সফল হলেও। হাসপাতালেই ভর্তি ছিল পঙ্কজ। সোমবার রাত্রে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তড়িঘড়ি তাকে আইসিউতে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দুপুরে মৃত্যু হয় পঙ্কজের। পঙ্কজ এর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি টোটো চালকরা তার মৃত্যুর খবর পাওয়ার পরেই শোকাহত হয়ে পড়েন। পরিবার সূত্রে জানা গিয়েছে পঙ্কজের কাঁধে সংসারের প্রায় সমস্ত দায়িত্ব ছিল। দুই অবিবাহিত বোনের বিয়ের খরচ যোগাড় করার পাশাপাশি ভাইদের পড়াশোনার খরচও টোটো চালিয়ে যোগাড় করতো পঙ্কজ। পঙ্কজের মৃত্যুর পর আগামী দিনে কিভাবে পরিবার বেঁচে থাকবে সেই নিয়ে চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা।

Post Views: 291
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN