+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মানবিক মুখ্যমন্ত্রীর কর্মনিষ্ঠ মন্ত্রী, জন্মদিনে অন্যরকমের ছোঁয়া প্রদীপ মজুমদারের

Ad Image
Ad Image

মানবিক মুখ্যমন্ত্রীর কর্মনিষ্ঠ মন্ত্রী, জন্মদিনে অন্যরকমের ছোঁয়া প্রদীপ মজুমদারের

admin October 18, 2025

আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১৮ অক্টোবর:

৭৮ বছর বয়সেও একই উদ্যম, একই নিবেদন। রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার যেন প্রমাণ করে দিচ্ছেন বয়স শুধু সংখ্যার খেলা, কাজই আসল পরিচয়। ৭ই অক্টোবর ছিল মন্ত্রী প্রদীপ মজুমদারের জন্মদিন। কিন্তু তখন তিনি ছিলেন উত্তরবঙ্গে, মুখ্যমন্ত্রীর নির্দেশে বিপর্যস্ত এলাকায় ত্রাণের কাজে ব্যস্ত। কৃষকদের পাশে দাঁড়াতে ব্যস্ত। নিজের জন্মদিন ভুলে গিয়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আর সেই কারণেই শনিবার দুর্গাপুরের ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁর জন্মদিনকে করলেন এক অন্যরকম মানবিক আয়োজনে। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ হাসপাতালে সুপার ডা. ধীমান মন্ডল ও চিকিৎসকরা। দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রায় দেড়শো প্রসূতি মায়ের হাতে তুলে দেওয়া হল পুষ্টিকর খাবার ও ফল। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বয়ং। হাসিমুখে তিনি প্রতিটি মায়ের হাতে খাবার তুলে দেন, খোঁজ নেন তাদের স্বাস্থ্যের। চারদিক জুড়ে তখন এক মানবিক মুহূর্ত। রাজনীতি ছাপিয়ে যেন মানুষ ছুঁয়ে গেল মানুষকে। ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী গৌরাঙ্গ বাগদী বলেন, “মানুষের পাশে থাকেন প্রদীপবাবু। অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত কর্মনিষ্ঠ। আমরা ওনাকে শ্রদ্ধা করি। ওনার নেতৃত্বেই আমরা এগিয়ে চলি। তাই আজকের এই কর্মসূচি।” মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “আমরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাজ করি। সরকারি হাসপাতালে পরিষেবা আরও উন্নত হচ্ছে, রোগীর সংখ্যা বেড়েছে। উত্তরবঙ্গে বিপর্যয় চলছিল, তাই তখন জন্মদিন পালন করতে পারিনি। কিন্তু আজকের এই উদ্যোগ সত্যিই আমাকে আপ্লুত করেছে। ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী-সমর্থকদের অসংখ্য ধন্যবাদ।”

Post Views: 793
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN