খনি এলাকায় ডায়রিয়ার প্রকোপ
আমার কথা, অন্ডাল, ১৬ এপ্রিলঃ
ইসিএলের বাঁকোলা এরিয়ার চনচনি কোলিয়ারির কয়েকটি এলাকায় দেখা দিয়েছে ডাইরিয়ার প্রকোপ। স্থানীয় ৫ নম্বর, ভূঁইয়া পাড়া, মাঝি পাড়াতে এই প্রকোপ বেশি। গত দু-তিন দিনে ২৫/২৬ জন ডায়রিয়া আক্রান্ত চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে এসেছে বলে খান্দরা ব্লক স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা যায়। অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও এখনো বেশ কয়েকজন ডায়রিয়া আক্রান্ত ভর্তি রয়েছে বলে জানান স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ অর্ণব দাস। মঙ্গলবার চনচনি কোলিয়ারির ৫ নম্বর, ভূঁইয়া পাড়া, মাঝি পাড়াতে যাই স্বাস্থ্য কর্মীদের একটি দল। বাড়ি বাড়ি গিয়ে আক্রান্তদের স্বাস্থ্যের খোঁজ নেন তারা, দেন প্রয়োজনীয় ওষুধপত্র। আবহাওয়ার পরিবর্তন ও পানীয় জলের কারণে এমনটা হয়ে থাকতে পারে বলে স্বাস্থ্য কর্মীদের মত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই বলেও জানান স্বাস্থ্য কর্মীরা।



