+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে ৫৫ জন কোরোনা যোদ্ধাকে নিঃস্বার্থ সেবা প্রদানের জন্য সম্মানিত করা হল ডিজিটাল সংবাদ মাধ্যমের পক্ষ থেকে

Ad Image
Ad Image

দুর্গাপুরে ৫৫ জন কোরোনা যোদ্ধাকে নিঃস্বার্থ সেবা প্রদানের জন্য সম্মানিত করা হল ডিজিটাল সংবাদ মাধ্যমের পক্ষ থেকে

admin September 24, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪সেপ্টেম্বরঃ

করোনা অতিমারীর আকার ধারন করে গ্রাস করেছে গোটা বিশ্বকে। এমতবস্থায় করোনার গ্রাস থেকে বিশ্ববাসীকে বাঁচাতে যারা প্রথম সারিতে থেকে নিজেদের জীবনকে বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা হলেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, পুলিশকর্মী, দমকলকর্মীরা। এদের প্রতিদিনের এই মরনপণ যুদ্ধকে কুর্ণিশ জানানো হল ডিজিটাল সংবাদ মাধ্যমের পক্ষ থেকে।

দুর্গাপুরের একমাত্র কোভিড হাসপাতাল সনকা হাসপাতালের এরকম ৫৫জন কোভিড যোদ্ধাদের চ্যানেল এই বাংলায় ও বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানিত করা হয়।

সম্প্রতি চ্যানেল এই বাংলায় সংবাদ মাধ্যম ও বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন নামে এই সংগঠনের তরফে করোনা আবহে তাদের নিঃস্বার্থ সেবার জন্য ৫০০ জন কোভিড যোদ্ধাদের সম্মান জ্ঞাপনের সিদ্ধান্ত নেওয়া হয়, যার প্রথম পদক্ষেপ হিসেবে বুধবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর মলানদিঘির এই করোনা হাসপাতালে কর্তব্যরত ১১ জন চিকিৎসক, ১১ জন নার্স, ৮ জন নিরাপত্তারক্ষী, ৫ জন সাফাইকর্মী সহ হাসপাতালের ২১জন অভ্যন্তরীণ বিভাগের কর্মীদের মানপত্র ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। শুধু তাই নয় এই করোনা যোদ্ধাদের উদ্দেশ্যে শঙ্খধ্বনি ও করতালি দিয়েও উৎসাহিত করা হয়।

চ্যানেল এই বাংলায় ও বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীদিনে দুর্গাপুরের বাকি সমস্ত হাসপাতালের চিকিৎসক, নার্সিং স্টাফ, সাফাই কর্মী ও স্বাস্থ্য কর্মীদের ধাপে ধাপে সম্মানিত করা হবে।

Post Views: 957
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN