+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ফের দুর্গাপুর ব্যারেজে বিপর্যয়? আবার কি জল সংকটের মধ্যে পড়তে চলেছেন শহরবাসী?

Ad Image
Ad Image

ফের দুর্গাপুর ব্যারেজে বিপর্যয়? আবার কি জল সংকটের মধ্যে পড়তে চলেছেন শহরবাসী?

admin November 7, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৭নভেম্বরঃ

এক শনিবার ভেঙ্গে ছিল দুর্গাপুর ব্যারেজের ৩১নং লকগেট, আর সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের আর এক শনিবার দেখা দিলো সেই লকগেট সহ ৩০ নং লকগেটে বিপত্তি। টানা আট দিনের পানীয় জলের সংকটের মধ্যে দিয়ে চলার পর আজ সদ্য শহরের সিংহভাগ বাসিন্দারা জল পেয়েছেন আর তারই মধ্যে ফের ৩০ নং ও ৩১নং লকগেটের নিচ দিয়ে জল বের হতে দেখা গেল। ফলে ফের দুশ্চিন্তা বাড়তে শুরু করল শিল্পকাঞ্চলবাসীর।

প্রসঙ্গতঃ গত শনিবার ভোর ৫টায় ৩১নং লকগেটটির একাংশ ভেঙ্গে পড়ে বেরিয়ে গেছিল দুর্গাপুর ব্যারেজের জলাধারের সমস্ত জল। চরম জল সংকটের মধ্যে পড়তে হয়েছিল শহরবাসীকে। বহু কাঠখড় পুড়িয়ে সেই লকগেট মেরামত করে অবশেষে আজ সকালে পুরোপুরি না হলেও কিছুটা জলের সমস্যা সমাধান করা হয়েছে। কিন্তু তার রেশ কাটার আগেই ফের এদিন দুপুর থেকে ৩১নং লকগেট দিয়ে জল বের হতে শুরু করে। শুধু ৩১নং নয় পাশের লকগেটটি অর্থাৎ ৩০নং লকগেটের নিচ দিয়েও জল বের হচ্ছে বলে জানা যাচ্ছে।

স্বভাবতই নিমেষে এই বিষয়টি ছড়িয়ে পড়েছে শহরের সর্বত্র, আর যার জেরে ফের সকলের মধ্যে একই প্রশ্ন ঘুরতে শুরু করেছে যে, আবারও কি জল সংকটের মধ্যে পড়তে হবে শহর দুর্গাপুরকে?

Post Views: 7,275
Ad Image
আজকের খবর
উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
পশ্চিম বর্ধমান February 8, 2026
‘স্বপ্নপূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান February 8, 2026
ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমান February 8, 2026
শেখ ইসমাইলের দাপটে বিপন্ন নিকাশি নালা, প্রশাসনের দ্বারস্থ কলেজ কর্তৃপক্ষ
পশ্চিম বর্ধমান February 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN