BREAKING! আড্ডার চেয়ারম্যান পদের দায়িত্বে জেলাশাসক
আমার কথা, ৯ এপ্রিল
মুনমুন দত্ত, পশ্চিম বর্ধমান:
আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের চেয়ারম্যান পদের দায়িত্বে নিযুক্ত হলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নমবলম এস। ৮ এপ্রিল বুধবার নগর উন্নয়ণ ও পৌর বিষয়ক দপ্তরের পক্ষ থেকে এই নিযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত: বছর দেড়েক ধরে আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের চেয়ারম্যান পদের দায়িত্বভার সামলাচ্ছিলেন দুর্গাপুরের বিশিষ্ট উদ্যোগপতি কবি দত্ত। কিন্তু ২০২৬ এর বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন কবি দত্ত। তাই মার্চের ২৬ তারিখে তিনি এই পদ থেকে ইস্তফা দেন। ফলে আড্ডার কাজ কর্ম ও সাধারন মানুষের পরিষেবা যাদের বিঘ্নিত না হয় সেই কারনেই জেলাশাসক পোন্নমবলম এস কে চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়।




