+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   টাকার বিনিময়ে ডিপিএলের আবাসন বিক্রির অভিযোগ শাসক ঘনিষ্ঠের বিরুদ্ধে

Ad Image
Ad Image

টাকার বিনিময়ে ডিপিএলের আবাসন বিক্রির অভিযোগ শাসক ঘনিষ্ঠের বিরুদ্ধে

admin May 12, 2023

আমার কথা, দুর্গাপুর, ১২ মেঃ

বেআইনিভাবে টাকার বিনিময়ে সরকারী  আবাসনে লোক বসানোর অভিযোগ উঠল খোদ শাসকদলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। বিষয়টি চাউড় হতেই বেশ সমালোচনার ঝড় বইতে শুরু করেছে শিল্পাঞ্চল দুর্গাপুরের বুকে। এদিকে দখলদারদের উচ্ছেদের নোটিশ ধরানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। স্বভাবতই এখন ঘর হারানোর চিন্তায় পড়েছেন বসবাসকারীরা।

জানা গিয়েছে, রাজ্য সরকারের সংস্থা ডিপিএলে টাউনশিপের কিছু খালি আবাসনে টাকার বিনিময়ে শহরের কিছু পরিবারকে ঢুকিয়ে দেয় স্থানীয় তিন প্রভাবশালী ব্যাক্তি বলে অভিযোগ। কারুর থেকে ৩০ হাজার তো কারুর থেকে ৪০ আবার কারুর থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে এই আবাসনের বিনিময়ে। ডিপিএল সমবায় সমিতির সামনে সি(C) ও ই(E) টাইপ কিছু আবাসন শহরের কিছু মানুষের কাছে কার্যত বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছে ওই তিন কর্মীর বিরুদ্ধে। তাঁরা সেখানে বসবাস করতে শুরু করেন সাথে বিনামূল্যে জল ও বিদ্যুতও ব্যবহার করতে থাকে ওই পরিবারগুলি। এদিকে জানা যাচ্ছে ওই পরিবারগুলির সাথে দুরদুরান্তে ডিপিএলের কোনো সম্পর্কও নেই, ফলে ওই আবাসনে বসবাস করার কোনো অধিকারও তাদের নেই। যদিও এ বিষয়ে পুরোপুরি অন্ধকারে ওই পরিবারগুলি। ওই প্রভাবশালীদের কথার ফাঁদে পা দিয়ে এখন বিপাকে পড়েছে পরিবারগুলি।কারন ইতিমধ্যেই ডিপিএল থেকে তাদের তিনদিনের মধ্যে আবাসন খালি করে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। ফলে এখন দিশেহারা হয়ে পড়েছে ওই পরিবারগুলি। এদিকে যারা টাকার বিনিময়ে ওই আবাসনে পরিবারগুলিকে বসিয়েছে তাঁরা হয় ফোন ধরছে না আর ধরলেও দায় এড়িয়ে যাচ্ছেন। এই ঘটনায় যাদের দিকে অভিযোগের আঙ্গুল উঠছে তাদের মধ্যে একজন লক্ষণ লামা সক্রিয় তৃণমূল কর্মী বলে স্বীকার করে নিয়েছে প্রাক্তন তৃণমূল পুরপিতা সুভাষ মজুমদার। লক্ষণ লামা তৃণমূলের বিভিন্ন মিটিং মিছিলেও থাকেন বলে মেনে নিয়েছেন সুভাষবাবু। যদিও সুভাষবাবু এই তৃণমূল কর্মীকে বাঁচাতে সমস্ত দায় ডিপিএল কর্তৃপক্ষের উপরেই চাপিয়ে দিয়েছেন।

এদিকে ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন,  কে কাকে টাকা দিয়ে ডিপিএলের আবাসনে ঢুকেছে তার দায় ডিপিএলের নয়। অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান চলবে বলেও জানান তিনি।

যে বা যিনি এই অবৈধ কারবারে জড়িত, দল অন্যায়ের সাথে আপোষ করবে না পাল্টা প্রতিক্রিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের। শাসক দলকে পাল্টা তুলোধোনা করেছেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই ও জেলা সিপিএমের সম্পাদক মন্ডলী সদস্য পঙ্কজ রায় সরকার। সব মিলিয়ে দুর্গাপুর পুরভোটের আগে সরকারি সংস্থার আবাসন কেনা বেচার অবৈধ লেনদেনের ঘটনার অভিযোগে অস্বস্তি ও বিড়ম্বনা দুই বেড়েছে শাসক শিবিরে। তৃণমূলের “নবজোয়ার” কর্মসূচিতে আগামী পনেরো তারিখ পশ্চিম বর্ধমানে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তার আগে এমন অভিযোগের ঘটনায় তোলপাড় জেলার রাজনীতি।

 

Post Views: 704
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN