+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   চালক ঘুমিয়ে যাওয়ায় দুর্ঘটনা? ভয়াবহ দুর্ঘটনায় শিক্ষক সহ মৃত চার

Ad Image
Ad Image

চালক ঘুমিয়ে যাওয়ায় দুর্ঘটনা? ভয়াবহ দুর্ঘটনায় শিক্ষক সহ মৃত চার

admin July 12, 2025

আমার কথা, আসানসোল, ১২ জুলাইঃ

ট্রাকের সাথে চার চাকা গাড়ির সংঘর্ষে মৃত্যু হল চার আরোহীর। মর্মান্তি ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদার কাছে। মৃত চার ব্যাক্তি পসচিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আসানসোলের বিবাকানন্দ সরণীর করুণাময়ী হাউসিং এস্টেটের বাসিন্দা কার্তিক লাহিড়ী, হিমাদ্রী শেখর পাত্র, বিশ্বজিৎ মণ্ডল ও অতনু গুহ একটি স্করপিও গাড়িতে করে শনিবার দীঘা যাচ্ছিলেন বেড়াতে। ভোর ৬টা নাগাদ তাঁরা আসানসোল থেকে রওনা দেন। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার রানিসরাই এলাকায় স্করপিও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের এক লেন থেকে অন্য লেনে চলে যায় এবং দাঁতনের দিক থেকে আসা একটি লরির সঙ্গে গাড়িটির সংঘর্ষ ঘটে।

এই দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় স্করপিও গাড়িটির সামনে অংশ ৷ গাড়ির সামনের ভাঙা অংশে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ক্রেন দিয়ে সরিয়ে গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধার করা হয় ওই চার ব্যক্তির দেহ।

মৃতদের মধ্যে কার্তিক লাহিড়ী আসানসোল পুরনিগমে ঠিকাদারির কাজ করেন, হিমাদ্রি শেখর পাত্র তিন বছর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সেলের জেলা সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শী কবিতা রানা বলেন, “স্করপিও গাড়িটি প্রচন্ড গতিবেগে যাচ্ছিল। অন্য রাস্তা থেকে এই রাস্তায় এসে ঢুকে যায় ৷ তারপরেই লরির সঙ্গে সংঘর্ষ হয় ৷ যার কারণে এই দুর্ঘটনা ঘটে । গাড়িতে থাকা চার জনের কেউই বেঁচে নেই ।”

এক পুলিশ আধিকারিক বলেন, “দুর্ঘটনার কারণ এখনই বলা সম্ভব নয় । তবে প্রাথমিক অনুমান, গাড়ির চালক ঘুমিয়ে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে ।”

 

Post Views: 865
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN