+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পেট্রোল পাম্পের ভেতর ঢুকে গেল চালকবিহীন ট্রাক

Ad Image
Ad Image

পেট্রোল পাম্পের ভেতর ঢুকে গেল চালকবিহীন ট্রাক

admin June 14, 2025

আমার কথা, অন্ডাল, ১৪ জুন:

পেট্রোল পাম্পের ভেতর ঢুকে গেল চালকহীন ট্রাক। ক্ষতি হলো একাধিক সাইকেল মোটরবাইকের। শনিবার সকালে ঘটনাটি ঘটে বনবহাল ফাঁড়ির পড়াশকোল এলাকায়।

শনিবার সকাল ৯ টা নাগাদ বহুলা পঞ্চায়েতের পড়াশকোল এলাকার পদ্মাবতী মন্দিরের সামনে একটি পেট্রোল পাম্পের ভিতর হুড়মুড়িয়ে ঢুকে পড়ে একটি চালকহীন ট্রাক। বরাত জোরে বেঁচে যান পাম্পের ভেতর থাকা কয়েকজন কর্মী। তবে এই ঘটনায় ক্ষতি হয় একটি সাইকেল সহ বেশ কয়েকটি মোটর বাইকের। সাইকেল ও বাইক গুলি পাম্পের সামনে দাঁড় করানো অবস্থায় ছিল। ধাক্কায় সেগুলি পড়ে গেলে তার উপর দিয়েই চলে যায় চালকহীন ট্রাকটি। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ত্রিপুরা পাসওয়ান বলেন পাম্পের উল্টোদিকে ঐ ট্রাকটি দাঁড় করানো অবস্থায় ছিল। চালক ছাড়াই হঠাৎ সেটি চলতে শুরু করে। সাইকেল, মোটর বাইকে ধাক্কা মেরে সেটিং ঢুকে পড়ে পাম্পের ভিতর।‌ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ। ঘাতক ট্রাকটিকে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Post Views: 269
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN