+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনা মোকাবিলায় প্রথম সারির কোভিড যোদ্ধাদের ‘সম্মান’ জানালো দুর্গাপুরের ডিএসএমএস কলেজ

Ad Image
Ad Image

করোনা মোকাবিলায় প্রথম সারির কোভিড যোদ্ধাদের ‘সম্মান’ জানালো দুর্গাপুরের ডিএসএমএস কলেজ

admin August 27, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭আগস্টঃ

সমাজে প্রথম সারিতে থেকে করোনার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছেন যারা, সেই কোভিড যোদ্ধাদের ‘সম্মান’ জানালেন দুর্গাপুরের ডিএসএমএমএস কলেজের রোটার‍্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ।

দক্ষিণবঙ্গে একমাত্র ম্যানেজমেন্ট কলেজ ডিএসএমএস যারা এই কলেজের ছাত্রছাত্রীদের শুধু পড়াশুনাই নয়, তাদের সমাজের প্রতি দায়িত্বপালনের বিশেষ প্রশিক্ষণ দেন আর এই সামাজিক দায়বদ্ধতা থেকেই জীবনের ঝুঁকি নিয়ে করোনা মোকাবিলায় যারা সামাজিক কর্তব্য পালন করছেন এরকম উনিশ জন কোভিড যোদ্ধাকে ‘সম্মান’ জানালে্ন তাঁরা, যাদের মধ্যে রয়েছেন এই জেলার চিকিৎসক, পুলিশ, সংবাদ মাধ্যম, ফায়ার সার্ভিসের কর্মীগণ।

ডিএসএমএস কলেজের রোটার‍্যাক্ট ক্লাবের যুগ্ম সম্পাদক  বিকাশ কেশরী, ক্লাবের সহ পরিচালক রবি রঞ্জন কুমার জামুড়িয়ার বিশিষ্ট চিকিৎসক ডাঃ বেনুধর মুখোপাধ্যায় ও নির্ভিক বাংলার সাংবাদিক বিক্রম রাওয়ানিকে ‘সম্মান’ জানান। করোনা পরিস্থিতিতে দায়িত্বপালনের জন্য ‘সম্মান’ জানানো হয় দুর্গাপুরের চিকিৎসক ডাঃ দীপক কুমার গুপ্তা ও দুর্গাপুরের সংবাদ মাধ্যমের কর্মী সুকন্যা বন্দোপাধ্যায়কে। এদের হাতে স্মারক তুলে দেন রোটার‍্যাক্ট ক্লাবের যুগ্ম কোষাধ্যক্ষ অন্বেষা মুখোপাধ্যায়, ক্লাবের পরিচালক(ক্লাব সার্ভিস) সন্দীপ সিং ও ক্লাবের সভাপতি আবীর জোয়ারদার। পাশাপাশি দুর্গাপুরের সিটিসেন্টারের অগ্নিনির্পাবক কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক সুশান্ত চটোপাধ্যায়কেও ‘সম্মান’ জ্ঞাপন করা হয় ডিএসএমএস কলেজের রোটার‍্যাক্ট ক্লাবের পক্ষ থেকে।

Post Views: 915
Ad Image
আজকের খবর
উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
পশ্চিম বর্ধমান February 8, 2026
‘স্বপ্নপূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান February 8, 2026
ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমান February 8, 2026
শেখ ইসমাইলের দাপটে বিপন্ন নিকাশি নালা, প্রশাসনের দ্বারস্থ কলেজ কর্তৃপক্ষ
পশ্চিম বর্ধমান February 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN