ডিটিপিএস উচ্ছেদ অভিযানে ধুন্ধুমার, মারামারি দুপক্ষের মধ্যে
আমার কথা, দুর্গাপুর, ২৬ মার্চঃ
উচ্ছেদ অভিযানকে ঘিরে ধুন্ধুমার কান্ড দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন টাউনশিপে। গ্রামে দুপক্ষের মধ্যে হাতাহাতি পুলিশের সামনেই। পড়ে পুলিশের হস্তক্ষেপেই পরিস্থিতি সামাল দেওয়া হয়।
কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন(ডিটিপিএস) এর সম্প্রসারনের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে, সেই মোতাবেক আজও ডিভিসি কর্তৃপক্ষ আজ উচ্ছেদ অভিযানে নামে, বিশাল পুলিশ বাহিনী নিয়ে শুরু হয় উচ্ছেদ অভিযান। সেই উচ্ছেদ অভিযানকে ঘিরে ধুন্দুমার কান্ড। গ্রামের দু পক্ষের মধ্যে প্রথম বচসা বাধে, পরে হাতাহাতি শুরু হয় দুর্গাপুর থানার পুলিশের সামনেই। গ্রামবাসীদের অভিযোগ, অরিন্দম নায়েক নামে এক যুবক যে কিনা বহিরাগত, সে এসে গ্রামে ঝামেলা বাধাচ্ছে। দখল মুক্ত করতে রাজি গ্রামবাসীরা। তাঁরা স্নগস্থার সাথে সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু দুর্গাপুর বস্তি রক্ষা কমিটির সদস্য অরিন্দম নায়েক গুটি কয়েক ছেলেকে এনে তাতে বাধা দিচ্ছে। এই অভিযোগ তুলে অরিন্দম নায়েককে মারধর করে গ্রামবাসীরা বলে অভিযোগ। যদিও কোনো মারধর করা হপ্যনি, সবটাই অরিন্দমের অভিনয় বলে দাবি করে গ্রামবাসীদের একাংশ। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন টাউনশিপে। এক পক্ষের অভিযোগ গ্রামের মানুষ বাঁধা দেয় কিন্তু বহিরাগতরা এসে এলাকায় অশান্তি ছড়াচ্ছে, আর অরিন্দম নায়েক বহিরাগত। পলিশের সামনেই ব্যাপক মারধর শুরু হয়, শুরু হয় ধস্তাধস্তি।পুলিশ কোনো মতে সামাল দেয় পরিস্থিতি।



