+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পর পর গাড়িতে ধাক্কা মেরে পরে টোটোতে ধাক্কা ডাম্পারের, পান্ডবেশ্বরে জখম তিন

Ad Image
Ad Image

পর পর গাড়িতে ধাক্কা মেরে পরে টোটোতে ধাক্কা ডাম্পারের, পান্ডবেশ্বরে জখম তিন

admin September 2, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২সেপ্টেম্বরঃ

পান্ডবেশ্বরের হরিপুরে ৬০ নং জাতীয় সড়কের উপর কয়লা বোঝাই ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হলেন টোটো চালক সহ দুই টোটোর যাত্রী। ঘটনার জেরে একদিকে যেমন উত্তেজনা ছড়ায় এলাকায় তেমনি যানজটেরও সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।

প্রত্যক্ষদর্শীদের মতে, কয়লা বোঝাই ওই ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পর পর চারটি গাড়িকে ধাক্কা মারে। এরপর একটি টোটোকে ধাক্কা মারে। টোটোর দুই যাত্রী ও টোটোর চালক এতে গুরুতর চোট পান। দুর্ঘটনার পরেই ডাম্পার ফেলে পালিয়ে যায় চালক ও খালাসি। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে ছুটে যায় বনবহাল ফাঁড়ি ও পান্ডবেশ্বর থানার পুলিশ। দুর্ঘটনার জেরে প্রায় দেড় ঘন্টা ৬০ নং জাতীয় সড়কের উপর যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও এলাকাবাসীরা আহতদের তড়িঘড়ি হাসপাতালে পাঠায়। পুলিশের চেষ্টায় রাস্তা পরিষ্কার করে যানজট মুক্ত করা হয় জাতীয় সড়কের ওই অংশটি।

প্রসঙ্গতঃ এলাকাবাসীদের একাংশের অভিযোগ, ৬০ নং জাতীয় সড়কের উপর দিয়ে প্রতি মুহূর্তে প্রচন্ড গতিতে গাড়ি যাতায়াত করে আর সেই কারনে প্রায় দিনই দুর্ঘটনা ঘটে।

Post Views: 1,359
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN