+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   Uncategorized   >>   ভেদাভেদের কারণে নিজেরা দুর্গাপুজো শুরু করে সরপি গ্রামের কর্মকার পরিবার

Ad Image
Ad Image

ভেদাভেদের কারণে নিজেরা দুর্গাপুজো শুরু করে সরপি গ্রামের কর্মকার পরিবার

admin September 19, 2025

আমার কথা, সার্থক কুমার দে,  লাউদোহা, ১৯ সেপ্টেম্বর:

দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই পুজোর সাথে জড়িয়ে আছে বাঙালির পরম্পরা ঐতিহ্য । বর্তমান সময়ে সমস্ত সামাজিক ভেদাভেদ ভুলে সব বাঙালি সামিল হয় এই উৎসবে । কিন্তু অতীতে চিত্রটা ছিল অন্য রকম । সে সময় মূলত রাজা জমিদার অথবা সম্পন্ন ব্রাহ্মণ ও উঁচু জাতেরা দূর্গা পূজার আয়োজন করত । তপশিলিদের দিয়ে পুজোর আয়োজনের কাজ করানো হলেও পুজোর সময় তাদের মন্দিরে প্রবেশ ছিল নিষিদ্ধ । প্রতিমা দর্শন তাদের দূর থেকেই করতে হতো । সেই কারণে পরবর্তী সময়ে তপশিলি সম্পদায়ের মানুষজন সম্মিলিতভাবে অথবা এককভাবে দুর্গাপুজোর প্রচলন শুরু করে । সরপি গ্রামের কর্মকার পরিবারের দুর্গাপুজো তারই একটি উদাহরণ । পুজোটির সূচনা কে করেছিলেন তা জানা না থাকলেও কর্মকার পরিবারের দাবি তাদের পুজো প্রায় দুশো বছর আগে শুরু হয়েছিল । বর্তমানে তিনটি শরিক পরিবার রয়েছে, তারা পালা করে প্রতিবছর পূজোর আয়োজন করে । পুজোটি হয় শক্তমতে । সপ্তমী, অষ্টমী, নবমী পরম্পরা অনুযায়ী হয় ছাগ বলি । আগে মন্দির ছিল ছোট পরিসরে । চলতি বছর মন্দিরটি সংস্কার করা হয় । শুক্রবার নবনির্মিত মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পুজো অর্চনার । পরিবারের সদস্য হেমন্ত কর্মকার বলেন বর্তমানে পরিবারের সদস্য সংখ্যা প্রায় ১৭০ জন । প্রতিবছর পূজোতে সবাই অংশ নেয় । ফলে পুজো দিনগ পারিবারিক মিলন মেলার রূপ নেই ।

Post Views: 143
Ad Image
Ad Image
আজকের খবর
শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা
পশ্চিম বর্ধমান April 18, 2026
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN