+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর বণিকসভার পক্ষ থেকে এ জোন ফাঁড়িকে সিসিটিভির মনিটর উপহার

Ad Image
Ad Image

দুর্গাপুর বণিকসভার পক্ষ থেকে এ জোন ফাঁড়িকে সিসিটিভির মনিটর উপহার

admin March 6, 2025

আমার কথা, দুর্গাপুর, ৬ মার্চঃ

অপরাধ আটকাতে বর্তমান যুগে সিসিটিভি ক্যামেরার প্রয়োজনীয়তা অপরিহার্য্য। অনেক বড় বড় অপরাধ আটকানো সম্ভব হয়েছে সিসিটিভি ক্যামেরার কারনে। বিশেষ করে তদন্তের ক্ষেত্রে পুলিশ প্রশাসন অনেকটাই নির্ভরশীল সিসিটিভি ক্যামেরার উপর। বৃহস্পতিবার, এই ক্ষেত্রে এক উদ্যোগ নিলো দুর্গাপুর বনিকসভা। এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এ-জোন ফাঁড়িকে সিসি ক্যামেরার জন্য একটি টিভি মনিটর উপহার দিলো দুর্গাপুর বনিকসভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ-জোন ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক রামানুজ রহমান। দুর্গাপুর বণকসভার পক্ষ থেকে চন্দন দত্ত, রমাপ্রসাদ হালদার সহ আরো অনেকে।

রমাপ্রসাদ হালদার বলেন, “বেনাচিতি বাজারে অধিকাংশ ব্যবসায়ীরা তাঁদের দোকানে সিসি ক্যামেরা লাগিয়েছেন। আমরা এই কারনে এ জোন ফাঁড়িতে আজ একটি টিভি দিলাম যাতে কোনো অপরাধ সংগঠিত হলে আমরা ফাঁড়িতে এসে সেই অপরাধ বা অপরাধীকে চিহ্নিত করতে পারি।”

এ জোন ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক রামানুজ রহমান বলেন, “বেনাচিতিতে অনেক সোনার দোকান থেকে শুরু করে বড় বড় ব্যাংক রয়েছে। ২০২৩ সালে আমাদের ফাঁড়ি পুড়ে গেছিল। তখন থেকেই সিস্টেম অকেজো হয়ে ছিল আর তখন থেকেই আমি অনুভব করছিলাম। আমাদের আবেদনে সাড়া দিয়ে আজ বণিকসভা থেকে এই টিভি উপহার দিলো। আমরা এর সাথে নিজেরা ১৫টি সিসি ক্যামেরা লাগানো্র উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য এ জোন ফাঁড়ির অন্তর্গত পুরো এলাকায় মোট ৫০ টি সিসি ক্যামেরা লাগানো”।

Post Views: 459
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN