+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মাদক মুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে দুর্গাপুর থানার উদ্যোগে পদযাত্রা

Ad Image
Ad Image

মাদক মুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে দুর্গাপুর থানার উদ্যোগে পদযাত্রা

admin June 26, 2025

আমার কথা, দুর্গাপুর, ২৬ জুনঃ

বিশ্বজুড়ে পালিত হল মাদকবিরোধী দিবস। মাদক মুক্ত সমাজ গড়তে প্রতিবছর এই দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। বৃহস্পতিবার মাদক আসক্তি মুক্তের বার্তা দিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুর্গাপুর থানার উদ্যোগে একটি সচেতনতা পদযাত্রা বের করা হয় বৃহস্পতিবার। এদিনের এই পদযাত্রাটি বের হয় টিএন হাইস্কুলের সামনে থেকে। নাচন রোড ধরে পদযাত্রাটি ভিড়িঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। এই পদযাত্রায় অংশ নেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে, দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম, ফরিদপুর ফাঁড়ির আধিকারিক মদন্মোহন দত্ত, দুর্গাপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্নেহন্বিতা মন্ডল, প্রাক্তন পুরপিতা রমাপ্রসাদ হালদার, দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য রাখী তিওয়ারি সহ আরো অনেকে। এদিনের মাদক বর্জনের বার্তা দিতে এই পদযাত্রায় টিএন হাই স্কুলের শিক্ষকরাও যেমন পা মিলিয়ে ছিলেন, তেমনই অংশ নিয়েছিল বিভিন্ন স্কুলের প্রায় ২০০ জন পড়ুয়াও।

Post Views: 186
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN