+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর ধ*র্ষ*ণকান্ডের রাত এবং ১ ঘন্টা ৩১ মিনিটের রহস্য!

Ad Image
Ad Image

দুর্গাপুর ধ*র্ষ*ণকান্ডের রাত এবং ১ ঘন্টা ৩১ মিনিটের রহস্য!

admin October 12, 2025

আমার কথা, মুনমুন দত্ত, দুর্গাপুর, ১২ অক্টোবর:

দুর্গাপুরের গণধর্ষণ কান্ডে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে ৩জন অভিযুক্তকে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ১ জনকে। সুত্র মারফত জানা গিয়েছে বর্তমানে নির্যাতিতার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে এই ঘটনায় সাধারন মানুষের মনে এখনও রয়েছে ক্ষোভ। কিন্তু শুক্রবার রাতে আসলে কি ঘটেছিল। কি হয়েছিল সেই দেড় ঘন্টায়?

শোভাপুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি, শুক্রবার অর্থাৎ ঘটনার দিন আনুমানিক রাত ৭টা ৫৮ মিনিটে ওই চিকিৎসক পড়ুয়া তাঁর সহপাঠি তথা বিশেষ বন্ধুর সাথে রাতের খাবার খেতে ক্যাম্পাসের বাইরে বেরোন। এরপর সেই বিশেষ বন্ধুটি রাত ৮টা ৪২ নাগাদ ক্যাম্পাসের গেটের সামনে একা ফিরে আসেন। ৫-৬ মিনিট গেটের বাইরে ঘোরাঘুরির পর তিনি ৮টা ৪৮ নাগাদ ফের সেখান থেকে চলে যান। এরপর নির্যাতিতা ও তাঁর ওই বিশেষ বন্ধু একই সাথে কলেজ ক্যাম্পাসে ফিরে আসেন রাত ৯ টা ২৯ মিনিটে। এরপর রাত ৯টা ৩১ নাগাদ ওই ডাক্তারি ছাত্রী গার্লস হস্টেলের দিকে চলে যান। কিছু সময় পরেই কলেজ কর্তৃপক্ষের কাছে নির্যাতিতা তাঁর সাথে হওয়া শারীরিক নির্যাতন ও মোবাইল হারানোর কথা জানান।
কলেজ কর্তৃপক্ষের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই পুরো বিষয়টি জানানো হয়। তবে ক্যাম্পাসের বাইরে ওই দেড় ঘন্টায় কি ঘটেছিল তা তারা জানেন না বলে দাবি করেন। এর থেকেই উঠে আসছে বেশ কিছু প্রশ্ন?

নির্যাতিতার বিশেষ বন্ধুর ভূমিকা নিয়ে দানা বাঁধছে সন্দেহ। প্রশ্ন উঠছে রাত ৭টা ৫৮তে নির্যাতিতা ও তাঁর বিশেষ বন্ধুটি এক সাথে বেরোলেও ৮টা ৪২ এ কেন তিনি একা ক্যাম্পাসের গেটের সামনে ফিরে এসেছিলেন? এদিকে ওই ৪৪ মিনিট নির্যাতিতা একা কোথায় ছিলেন আর কি বা করছিলেন? প্রশ্ন এটাও যে ৮টা ৪৮ মিনিটে ওই সহপাঠি আবার গেলেনই বা কোথায়? এরপর ৮টা ৪৮ মিনিট থেকে রাত ৯টা ২৯ মিনিট পর্যন্ত্য ওই সহপাঠি কোথায় গিয়ে ছিলেন? ৯টা ২৯ মিনিটে সহপাঠি ফের ওই নির্যাতিতাকে তাহলে কোথা থেকে নিয়ে ক্যাম্পাসে ফিরলেন? ক্যাম্পাসে ফিরেই কেন ওই নির্যাতিতা তাঁর সাথে হওয়া গণধর্ষণের বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে সাথে সাথে না জানিয়ে গার্লস হস্টেলের দিকে চলে গেলেন, আর তাঁর বিশেষ বন্ধুই বা তাঁকে কেন যেতে দিলেন? সসর্বোপরি  সব থেক বড় যে প্রশ্নটি শহরবাসীর মুখে মুখে ঘুরছে তা হল, খাবার খেতে বেরিয়ে ওই মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের পেছনের শুনশান রাস্তা ধরে পরানগঞ্জ কালীমন্দির শ্মশান সংলগ্ন জঙলে রাতের অন্ধকারে কেন তাঁরা গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের জেরাতে বা তদন্ততে এসব প্রশ্নের উত্তর মিলবে বলে আশাবাদী শহরবাসী।

Post Views: 6,261
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN