+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   “দুর্গাপুর সম্মান” নব প্রজন্মকে উৎসাহ দিতে প্রশাসনের নতুন উদ্যোগ

Ad Image
Ad Image

“দুর্গাপুর সম্মান” নব প্রজন্মকে উৎসাহ দিতে প্রশাসনের নতুন উদ্যোগ

admin August 21, 2024

আমার কথা, দুর্গাপুর, ২১ আগস্টঃ

‘দুর্গাপুর সম্মান’ এই শীর্ষক এক বড় পদক্ষেপ দুর্গাপুরের নতুন প্রজন্মের জন্য। দুর্গাপুর নগর নিগম ও আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের যৌথ উদ্যোগে আগামী ১ সেপ্টেম্বর সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁকে সম্বর্ধনা ও সহায়তা করা হবে পড়াশুনা অথবা খেলাধূলায় কৃতি একজনকে যার কর্মকান্ডের মধ্যে দিয়ে দেশের বুকে দুর্গাপুরের নাম উজ্জ্বল করেছে অথবা উজ্জ্বল  করার সম্ভাবনা রয়েছে। এরকম পাঁচজন দুঃস্থ কৃতিকে বেছে নেওয়া হবে আর তাঁদের ১ লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হবে। এছাড়াও  দুর্গাপুরের বাসিন্দা যাদের মধ্যে সম্ভাবনা রয়েছে এরকম তিনজন উদ্যোগপতি (অতিক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি, যে বা যারা নতুন ব্যবসা শুরু করেছেন এছাড়া চালু ব্যবসা) ‘দুর্গাপুর সম্মান’ এ ভূষিত করা হবে। প্রতি বছরই এই ‘দুর্গাপুর সম্মান’ এর আয়োজন করা হবে।

‘দুর্গাপুর সম্মান’ এর জন্য ইতিমধ্যেই আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। যারা আবেদন করতে চান তাঁরা এডিডিএ এর চেয়ারম্যান কিংবা দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সনের কাছে আবেদন করতে পারেন। দুর্গাপুর নগর নিগমে বুধবার একটি সাংবাদিক বৈঠক করে এই বিশয়তি ঘষণা করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসকমন্ডলীর অন্যান্য সদস্যরা।

এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত জানান, “দুর্গাপুরের নতুন প্রজন্মকে উৎসাহিত করতে এই উদ্যোগ। এটি একটি সরকারী উদ্যোহ। কারা যোগ্য তা বাছাই করে নেওয়ার জন্য একটি বিচারকমন্ডলী তৈরী করা হয়েছে যারা নিরপেক্ষতা বজায় রেখে যোগ্য  কৃতিদের বেছে নেবেন। দুর্গাপুরের বুকে এই প্রথম এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে যা নতুন প্রজনকে দিশা দেখাবে।”

Post Views: 5,818
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN