+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর মহকুমা হাসপাতাল পেল কেন্দ্রীয় সরকারের বিশেষ স্বীকৃতি

Ad Image
Ad Image

দুর্গাপুর মহকুমা হাসপাতাল পেল কেন্দ্রীয় সরকারের বিশেষ স্বীকৃতি

admin April 26, 2025

আমার কথা, দুর্গাপুর, ২৬ এপ্রিলঃ

দুর্গাপুরের সরকারী হাসপাতাল অর্থাৎ দুর্গাপুর মহকুমা হাসপাতালের মুকুটে নতুন পালক। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষ স্বীকৃতি পেল দুর্গাপুর মহকুমা হাসপাতাল। দেশের উন্নত হাসপাতালগুলির তালিকায় দুর্গাপুরের এই সরকারী মহকুমা হাসপাতালও যে রয়েছে,এই স্বীকৃতি তারই প্রমান বলে দাবি করেছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত। স্বাস্থ্য ক্ষেত্রে দেশের সরকার বেশ কয়েকটি কঠোর মাপকাঠির মধ্য দিয়েই দেশের হাসপাতালগুলি মানদন্ড স্থির করে। আর এই মানদন্ডের পরীক্ষায় সসম্মানে উতরে গিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল। শুধু তাই নয় ৮৭ শতাংশ স্কোর করেছে বিভিন্ন মাপকাঠিতে। কোন কোন বিভাগে ৯৫ শতাংশ স্কোর করেছে যা বেশ গর্বের বলেই মনে করছেন চিকিৎসকেরা। ভারত সরকারের ন্যাশানাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্টান্ডার্ট মাপকাঠিতে দুর্গাপুর মহকুমা হাসপাতাল কার্যত নিজেদের প্রমাণ করেছে তাদের মানদন্ড যথেষ্ট উঁচু আর কঠিন পরীক্ষার মধ্য দিয়েই তার স্বীকৃতি দুর্গাপুর মহকুমা হাসপাতাল আদায় করে নেয়।

এডিডিএর চেয়ারম্যান তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন, চিকিৎসা পরিষেবা ও পরিচ্ছন্নতার দিক থেকে এই হাসপাতালের অনেকটাই উন্নতি হয়েছে। এই স্বীকৃতি সেটাই প্রমান করেছে। এই সম্মান প্রাপ্তির ক্ষেত্রে ডাক্তার,নার্স,স্বাস্থ্যকর্মী থেকে হাসপাতালের সকল শ্রেণীর কর্মীদেরই বিশেষ ভূমিকা রয়েছে বলে তিনি জানান।

রাজ্য সরকারের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন “ ভারত সরকারের এই গুণমান পরীক্ষায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল সসম্মানে উত্তীর্ণ হয়েছে এটা খুবই গর্বের বিষয়। এই গুণমান যাচাই করেছে ভারত সরকার আর সেখান থেকে এই পুরস্কার এসেছে।

উল্লেখ্য, এদিন নতুনভাবে সংস্কার করে তোলা হাসপাতালের অপারেশন থিয়েটারেরও উদ্বোধন করা হয়। উল্লেখ্য, বেসরকারী একটি ইস্পাত সংস্থার পক্ষ থেকে ১৫ লক্ষ টাকা ব্যায়ে অপারেশন থিয়েটারের সংস্কারের কাজ কিছুদিন আগেই শেষ হয়েছে। বেশ কিছু প্রয়োজনীয় আধুনিক যন্ত্রও এখানে আনা হয়েছে বলে জানান ডাঃ ধীমান মন্ডল।

 

Post Views: 724
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN