মুখ্যমন্ত্রীর জন্মদিনে যজ্ঞ করে সুস্থতা কামনায় দুর্গাপুরের তৃণমূল নেতৃত্ব
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৫ জানুয়ারী:
সকাল থেকেই উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে দুর্গাপুর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শহরের বুকে তৈরি হয় ভক্তি, আবেগ ও ভালোবাসার বিশেষ আবহ। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও এই দিনটিকে স্মরণীয় করে তুলতে দুর্গাপুরের ১ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ৩ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী নাগার্জুন কালীবাড়িতে আয়োজন করা হয় বিশেষ পুজো ও হোম-যজ্ঞ। ধূপ, ধুনোর সুগন্ধে ভরে ওঠে মন্দির চত্বর, মন্ত্রোচ্চারণ আর যজ্ঞের অগ্নিশিখার সঙ্গে সঙ্গে উচ্চারিত হয় মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গলকামনার প্রার্থনা। রাজনীতির গণ্ডি ছাড়িয়ে এদিন কালীবাড়ি যেন পরিণত হয় আস্থার মিলনস্থলে। জন্মদিনের দিনে জননেত্রীর মঙ্গলকামনায় যুব তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ এলাকায় ছড়িয়ে দেয় উষ্ণতা, উৎসাহ আর গভীর আবেগ।
প্রাক্তন পুরমাতা ধৃতি ব্যানার্জি জ্বালান বলেন,”ভরসার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। উনি অগ্নিকন্যা। উনাকে দেখে আমাদের শক্তি বাড়ে। আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করলাম সুস্থতা কামনা করলাম।”



