ইসিএল কর্মীর রহস্যজনক মৃত্যু, ঘর থেকে উদ্ধার মৃতদেহ
আমার কথা, পান্ডবেশ্বর, ১ মেঃ
ফের খবরের শিরোনামে পান্ডবেশ্বরের কুমারডিহি। এক যুবকের রহস্য মৃত্যুর পর এবার এক ইসিএল কর্মীর মৃতদেহ উদ্ধার হওয়ার পর চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গেছে।
পান্ডবেশ্বরের কুমারডিহি কোলিয়ারীর কর্মী দেবরাজ জানা(৫৫) উড়িষ্যার বাসিন্দা কোলিয়ারীর আবাসনে একাই থাকতেন। গত দুদিন ধরে দেবরাজবাবুকে এলাকায় দেখা যাচ্ছিল না বলে স্থানীয়রা জানান। এরপর আজ বৃহসপতিবার সকালে বাড়ির সদর দরজা সামান্য খোলা দেখতে পেয়ে স্থানীয়রা ভেতরে ঢুকে দেখেন দেবরাজবাবু উঠোনে পরে আছেন। সাথে সাথে তাঁরা পুলিশকে খবর দেন। এরপর পান্ডবেশ্বর থানার পুলিশ গিয়ে দেবরাজবাবুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। কি করে ওই ইসিএল কর্মীর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। এদিকে স্থানীয় সুত্রে খবর দেবরাজ জানা প্রচুর মদ্যপান করতেন। এবার এই মৃত্যুর পেছনে এটি কোনো কারন কিনা ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গতঃ মার্চের ২৭ তারিখে কুমারডিহির রুইদাস পাড়ায় একটি বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনার জের এততাই গিরিয়েছিল যে উত্তেজিত জনতাকে শান্ত করতে গিয়ে পুলিশ জনতার খন্দযুদ্ধ বেধে যায়। তাতে ইটের ঘায়ে জখম হয়েছিএন খোদ ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা সহ চার পুলিশ কর্মী।



