জামুরিয়ায় হার্ডওয়্যার ব্যবসায়ীর বাড়িতে ইডির অভিযান
আমার কথা, ৩ ফেব্রুয়ারী
রাকেশ লাহা, জামুরিয়া:
মঙ্গলবার সবেমাত্র সূর্যদয় হয়েছে শিল্পাঞ্চলে, তারপরই এক দল কেন্দ্রীয় তদন্তকারি আধিকারিক (সূত্রে:- ইডি) কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে পৌঁছে যায় শিল্পাঞ্চল জামুরিয়ার। শুরু হয় ম্যারাথন তল্লাশি। সূত্রে
জানাযায় জামুড়িয়া বাজার এলাকায় অবস্থিত ব্যবসায়ী রমেশ বনসালের দুই পুত্র সুমিত বনসাল ও অমিত বনসালের আবাসনে তল্লাশি চালানো হয়।
এছাড়াও পাঞ্জাবি মোড় এলাকায় অবস্থিত শ্রী রানি সতী হার্ডওয়্যার এবং একই এলাকার একটি গোডাউনেও ইডির তল্লাশি অভিযান চলে বলে সূত্রের খবর।
তবে জেলার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের সাথে নিয়ে তদন্তকারী সংস্থার কি কারনে এই অভিযান, তার এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। খবর লেখা পর্যন্ত জানা যায় এখনো পর্যন্ত চলছে তল্লাশি অভিযান ।
এই তল্লাশি অভিযানকে ঘিরে জামুড়িয়া সহ পুরো শিল্পাঞ্চল জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।



