+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সংখ্যালঘু সেলের সভার দিয়ে আসানসোলে নির্বাচনী প্রচার শুরু তৃণমূলের

Ad Image
Ad Image

সংখ্যালঘু সেলের সভার দিয়ে আসানসোলে নির্বাচনী প্রচার শুরু তৃণমূলের

admin March 3, 2024

আমার কথা, আসানসোল, ৩ মার্চ:

আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত রেলপার বাবুয়াতালাও অঞ্চলে রবিবার তৃণমূলের সংখ‍্যালঘু সেলের এক সভা আয়োজিত হয়, যেখানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর বিধান সভার বিধায়ক ও রাজ‍্যের আইনমন্ত্রী মলয় ঘটক, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, তৃণমূলের জেলা সভাপতি নরেন চক্রবর্তী তৃণমূলের সংখ‍্যালঘু সেলের পক্ষ থেকে এম মোশারফ সহ আরো অনেকে। তবে সংখ‍্যালঘু সেলের জন‍্যে সভা আয়োজিত হলেও লোকসভা নির্বাচনের আগে এদিন থেকেই স্থানীয় অঞ্চলে রাজনৈতিক প্রচার সভা শুরু করে দেয় তৃণমূল। স্বাভাবিক ভাবেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীপদ ও জয় পরাজয়ের বিষয়গুলি উঠে আসে এদিনের সভায়, যেখানে বক্তব‍্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন,গত উপনির্বাচনে তিনলাখ ভোটে জিতে আসানসোল থেকে তৃণমূলের সাংসদ হয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। দলের সুপ্রিমো মমতা ব‍্যানার্জি এবারেও তাঁকে আসানসোল থেকে প্রার্থী করেছেন। কিন্তু তিনলাখ ভোটের ব‍্যবধানে এই জয়লাভে বিরোধীরা তাদের প্রার্থী খুঁজে পাচ্ছেনা। বিজেপি গতকাল তাদের আসানসোল কেন্দ্রের প্রার্থী ঘোষণা করলেও, আজকেই সেই প্রার্থী নিজি কারণ দেখিয়ে প্রার্থীপদ থেকে সরে দাঁড়িয়েছেন, যা প্রকারান্তরে তৃণমূলের জয়। তবে সভা শেষে এদিনের মঞ্চ থেকেই এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। যেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী মলয় ঘটক বলেন এবারে জয়ের ব‍্যবধান তিনলাখ থেকে বেড়ে এক নতুন ইতিহাস রচনা করবে। শত্রুঘ্ন সিনহা আসানসোলের সাংসদ ছিলেন, আগামীদিনেও থাকবেন। অন‍্যদিকে তৃণমূলের জেলা সভাপতি নরেন চক্রবর্তী বলেন প্রার্থীপদ ঘোষণার পরেই শত্রুঘ্ন সিনহার অশ্বমেধের ঘোড়া আসানসোল কেন্দ্রের সর্বত্র চষে বেড়িয়েছে। জনসাধারণ তৃণমূলের সাথেই আছে। বিরোধীরা তাদের পায়ের তলার মাটি খুঁজে পাচ্ছে না। অন‍্যদিকে প্রার্থী শত্রুঘ্ন সিনহা বলেন, বিজেপির প্রার্থীপদ ঘোষণার পরেই প্রতিদ্বন্দ্বিকে তিনি রাজনৈতিক ময়দানে তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসাবে খেলা হবে বলে অভিনন্দন জানিয়েছিলেন। কিন্তু তারপরেই রবিবার সকালে পবন সিং ব‍্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। বিষয়টি তার ও তার দলের আভ‍্যন্তরিন বিষয়। এই বিষয়ে তৃণমূল দলের অন‍্যান‍্য নেতারা প্রতিক্রিয়া দিচ্ছেন। তার নিজের এই বিষয়ে কিছু বলার নেই। তবে মমতা ব‍্যানার্জি অন‍্যান‍্য কেন্দ্রের প্রার্থী ঘোষণার আগে দিল্লী থেকেই প্রথম তার নাম ঘোষণা করেছিলেন। তাই জয়ের বিষয়ে তিনি সুনিশ্চিত।

Post Views: 576
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN