+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   BREAKING! সরকারী দেওয়ালে তৃণমূলের প্রচার, মুছতে গিয়ে আক্রান্ত নির্বাচন কমিশনের কর্মীরা

Ad Image
Ad Image

BREAKING! সরকারী দেওয়ালে তৃণমূলের প্রচার, মুছতে গিয়ে আক্রান্ত নির্বাচন কমিশনের কর্মীরা

admin March 22, 2026

আমার কথা, ২২ মার্চ

সনাতন গরাই, দুর্গাপুর:

সরকারি দেওয়ালের তৃণমূলের প্রচার। সেই দেওয়াল মুছতে এসে মার খেলেন নির্বাচন কমিশনের দুই কর্মী। উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের পশ্চিম বিধানসভার করঙ্গপাড়ার পোস্ট অফিস এলাকায়।

দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের দুই কর্মী সূর্যকান্ত পাল এবং বিট্টু গুপ্তা নির্বাচন কমিশনের নির্দেশমতো সরকারি দেওয়ালে কোন রাজনৈতিক দলের লিখন থাকলে সেগুলি মুছে দেওয়ার কাজ করছে। সেই মতোই রবিবার পোস্ট অফিসের দেওয়ালে তৃণমূলের দেওয়াল লিখন মুছতে আছে ওই দুজন কর্মী। মোছার পর তারা যখন ফিরে যাওয়ার জন্য গাড়িতে ওঠে তখনই তাদের গাড়ি থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করে এলাকার বেশ কয়েকজন বলে অভিযোগ। বিট্টু গুপ্তার অভিযোগ,” কেন মোছা হয়েছে দেওয়াল বলতে বলতে আমাদের গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয়। যারা মারছিল তারা নিজেদের তৃণমূল কর্মী বলছিল।” যদিও পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হয় দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশকে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্তের অভিযোগ,”সরকারি দেওয়ালে দলের প্রচার লিখেছিল তৃণমূল। তা মুছতে আসেন নির্বাচন কমিশনের কর্মীরা। তাদেরকে মারধর করেছে। এর আগে আমাদেরও বেশ কয়েকজন কর্মীকে মারধর করেছে। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো।’

অন্যদিকে তৃণমূল কর্মী সোমনাথ দাসের পাল্টা দাবি,”ভিত্তিহীন অভিযোগ। বিজেপির কর্মীরা অশান্তি করানোর চেষ্টা করছে। তাদের সাথে তর্কবিতর্ক হয়েছিল তবে মারধরের যে অভিযোগ উঠছে সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

Post Views: 106
Ad Image
Ad Image
আজকের খবর
শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা
পশ্চিম বর্ধমান April 18, 2026
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN