খবরের জের! বিদ্যুৎ বিল নিয়ে মিটলো সমস্যা, খুশি গ্রাহকেরা
আমার কথা, অন্ডাল, ৮ এপ্রিল:
গরিবের ঘরে আলো জ্বলেছিল সরকারের দেওয়া “গ্রামীণ বিদ্যুতায়ন” প্রকল্পের বিপিএল বিদ্যুৎ সংযোগে। কিন্তু এককালীন মোটা টাকার বিল আশায় বিপাকে পড়েছিল অনেকে। অন্ডাল ব্লকের খান্দরা গ্রামের প্রেস পাড়া, বাউরি পাড়ায় বেশ কিছু পরিবার বিপিএল গ্রামীন বিদ্যুতায়ন প্রকল্পে বিদ্যুৎ সংযোগ পাই ২০১৬ সালে। এই প্রকল্পে বাড়িতে একটি বাল্ব জ্বালানোর সংযোগ দেওয়া হয়। মাসে ৭০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মাশুলে ছাড় পাওয়া যায়। গ্রাহকদের অভিযোগ ২০১৬ সালে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও এতদিন বিল পাঠানো হয়নি। সম্প্রতি বাড়ি বাড়ি এসেছে বিদ্যুৎ বিল। কারো বিল কুড়ি হাজার, কারো ৩০ হাজার আবার কারো ৪৫০০০ টাকার মতো। গ্রাহকেরা গরীব, বেশিরভাগই দিনমজু । অনেকে আবার লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন। বিল হাতে পেয়ে তারা জানিয়েছিলেন আমাদের কারোর পক্ষে ৩০-৪০ হাজার টাকা বিল মেটানো সম্ভব নয়। তাই বিল মুকুবের আর্জি জানিয়েছি সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরে। শনিবার “আমার কথা” পোর্টালে এই খবর পরিবেশিত হয়।
মঙ্গলবার খান্দরা গ্রামের প্রেস পাড়া, বাউরি পাড়ার বাসিন্দা জলধর বাউরী, হাদু রুইদাস, অনিলা রুইদাস রা বলেন আমরা অন্ডাল বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের সাথে মঙ্গলবার দেখা করি। আধিকারিক আমাদের সাথে আলোচনা করে বিল নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তার সমাধান করেছেন। এখন আর কোন সমস্যা নেই বলেও জানান তারা।



