+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনা আবহে বীরভানপুর শ্মশানের উপর চাপ কমাতে দুর্গাপুর নগর নিগমে জরুরী বৈঠক

Ad Image
Ad Image

করোনা আবহে বীরভানপুর শ্মশানের উপর চাপ কমাতে দুর্গাপুর নগর নিগমে জরুরী বৈঠক

admin May 11, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১মেঃ

সাধারণ মৃত্যুর পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ার ফলে সমস্যা তৈরী হচ্ছে দাহ কার্যের। দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লি রয়েছে, ফলে সেখানে ভিড় জমাচ্ছেন শব যাত্রীরা। বীরভানপুর ছাড়াও শহরের ৪৩ টি ওয়ার্ডের ছোট-বড় মিলিয়ে আরো ২৯ টি শ্মশান রয়েছে। সাধারণভাবে মৃত শবদেহের দাহ কার্যের জন্য শহর জুড়ে ছড়িয়ে থাকা এই শ্মশান গুলিকে কাজে লাগানোর চিন্তাভাবনা শুরু করেছে দুর্গাপুর পৌরনিগম। শুধুমাত্র কোভিড আক্রান্ত মৃতের দাহ হবে বীরভানপুর ইলেকট্রিক চুল্লিতে ,যাতে সংক্রমণ না ছড়ায় এমনই চিন্তাভাবনা করছে দুর্গাপুর নগর নিগম ।

আজ মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের এক জরুরি ভিত্তিক বৈঠক হয়, যেখানে স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদগণ ছাড়াও উপস্থিত ছিলেন বোরো চেয়ারম্যানরা। বীরভানপুর মহাশ্মশান ছাড়া অন্যান্য শ্মশান গুলিতে যাতে সাধারণভাবে মৃত ব্যক্তিদের দাহ করা যায় সে বিষয়ে সমস্ত পৌর প্রতিনিধিদের উদ্যোগী হতে বলা হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ রাখি তেওয়ারি জানান যে এই ব্যবস্থা হলে বীরভানপুর মহাশ্মশানের উপর চাপ কমবে সাথে সুষ্ঠুভাবে দাহকার্য সম্পন্ন করা যাবে।

Post Views: 3,059
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN