+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর ব্যারেজে পৌঁছোলেও শহরবাসীর ঘরে এখনও পৌঁছোল না জল, আজও কি নিরাশ হতে হবে?

Ad Image
Ad Image

দুর্গাপুর ব্যারেজে পৌঁছোলেও শহরবাসীর ঘরে এখনও পৌঁছোল না জল, আজও কি নিরাশ হতে হবে?

admin November 6, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৬নভেম্বরঃ

একটু একটু করে সময় পেরিয়ে যাচ্ছে আর ক্রমশ ধৈর্য্যহারা হছে শহর দুর্গাপুরের বাসিন্দারা। সঞ্চিত জল কবেই শেষ আর হবে নাই বা কেন, ইতিমধ্যে ছয় দিন অতিক্রান্ত, ফলে ভরসা যদি দুর্গাপুর নগর নিগম কিংবা জেলা প্রশাসনের থেকে পাঠানো গাড়ি বা পাউচের জল। আর সামর্থ্য অনুযায়ী নিজের পকেট থেকে দিয়ে জল কেনা। শহরের চিত্রটা যখন এরকম তখনও সেভাবে কোনো নিশ্চিত আশ্বাসবানী শোনাতে পারছেন না সেচ দপ্তরের কর্মকর্তারাই হোক কিংবা দুর্গাপুর নগর নিগম, কিংবা জেলা প্রশাসন। দুর্গাপুর ব্যারেজের ৩১নং লকগেট মেরামতের কাজ গতকাল বিকেলেই শেষ হয়ে গেছে। মাইথন থেকে জল ছেড়েও দেওয়া হয়েছে গতকাল সকাল ১০টায়। ইতিমধ্যে জল এসে পৌঁছে গেছে দুর্গাপুর ব্যারেজের জলাধারে। কিন্তু যতটা জল জমলে ফ্লোটিং গেট ১৪নং গেট থেকে ভাসিয়ে ৩১নং গেটে এনে বাকি কাজ সম্পন্ন করতে হবে সেই লেভেল পর্যন্ত্য এখনও জল না জমায় দুর্গাপুর নগর নিগম তাদের কাজ শুরু করতে পারছে না বলে দুর্গাপুর পুরসভা সুত্রে জানা গেছে।

দুর্গাপুর নগর নিগমের জল দপ্তরের মেয়র পারিষদ পবিত্র চট্টোপাধ্যায় জানান, দুর্গাপুর ব্যারেজে ২১১ আর এল লেভেল পর্যন্ত্য জল জমলে তবেই ক্যানেলে জল ধুকবে আর যতক্ষণ না পর্যন্ত্য ক্যানেলে জল ঢুকছে ততক্ষণ আমরা আমদের কাজ শুরু করতে পারব না। বেলা ১২টা পর্যন্ত্য ২০৫ আর এল জল জমেছে। বাকি জল জমতে আনুমানিক আরো ৫-৬ঘন্টা সময় লেগে যাবে। এরপর ক্যানেলে জল ধুকলে বাকি কাজ করে জল সরবরাহ করতে ৭-৮ ঘন্টা সময় লেগে যাবে। ফলে যেরকম ভাবে চলছে শহরবাসীর জল পেতে পেতে কাল ভোর বা সকাল হয়ে যাতে পারে।

Post Views: 3,158
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN