+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনা সচেতনতায় রাজ্য সফরে বেরিয়ে দুর্গাপুর ছুঁয়ে গেলেন এভারেস্ট জয়ী সত্যরূপ সিদ্ধান্ত

Ad Image
Ad Image

করোনা সচেতনতায় রাজ্য সফরে বেরিয়ে দুর্গাপুর ছুঁয়ে গেলেন এভারেস্ট জয়ী সত্যরূপ সিদ্ধান্ত

admin September 29, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৯সেপ্টেম্বরঃ

বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের দাপটে জর্জরিত বিশ্ববাসী আর এই মারন ব্যাধির হাত থেকে বাঁচতে দরকার সচেতন হওয়া। তাই গ্রামে গ্রামে মানুষজনকে সচেতন করতে এবার শৃঙ্গ ছেড়ে বেরিয়ে পড়লেন সাত শৃঙ্গ ও সাত আগ্নেয়গিরি বিজয়ী সত্যরূপ সিদ্ধান্ত। সাইকেল নিয়ে কলকাতা থেকে পুরুলিয়া হয়ে শিল্পাঞ্চল দুর্গাপুর হয়ে ফিরছেন কলকাতায়। সফর সঙ্গী হয়েছেন আরো তিন পর্বাতোরহী।

এই চার পর্বাতরোহী চলতি মাসের ২৬ তারিখে কলকাতা থেকে রওনা দেন। সেখান থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, লোধাশুলি, বাঘমুন্ডি, অযোধ্যা, পুরুলিয়া হয়ে দুর্গাপুর ছুঁয়ে আগামীকাল অর্থাৎ বুধবার যাত্রা শেষ করবেন ফের কলকাতায়। ৭২০ কিলোমিটারের এই যাত্রা সম্পূর্ণ করতে এই চারজনের সময় লাগবে ছয়দিন বলে জানান তাঁরা।

এভারেস্ট জয়ী সত্যরূপ সিদ্ধান্ত জানান, প্রত্যন্ত গ্রামে গিয়ে গিয়ে তাঁরা গ্রামবাসীদের করোনা নিয়ে সচেতন করছেন। কারন আনলক পর্ব শুরু হয়েছে। এরপর ট্রেন চলবে। তাছাড়া সামনেই দুর্গাপুজা আসছে, তাই এসব এলাকায় টুরিস্টদের ভিড় বাড়বে। সেই জন্য গ্রামের মানুষদের বেশী সচেতন হওয়ার দরকার। সরকার আর পুলিশ যা করছে সে তো করছেই কিন্তু শুধু তাদের ভরসায় না থেকে নিজেরা সচেতন হলে তবেই করোনার সংক্রমণ অনেকটাই আটকানো যাবে।

আজ অর্থাৎ মঙ্গলবার বুদবুদে রাত্রিবাসের পর আগামীকাল কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন এই চারজন পর্বাতরোহী।

Post Views: 1,155
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN