মহিলাদের অভিযোগের পরেই অভিযান আবগারী দপ্তর ও পুলিশের, উদ্ধার বিপুল পরিমান বে-আইনি মদ
আমার কথা, তনুশ্রী চৌধুরী, কাঁকসা, ৭ অক্টোবর:
এলাকাবাসীদের অভিযোগ পেয়ে অভিযানে নেমে বিপুল পরিমাণে দেশি মদের বোতল বাজেয়াপ্ত করল কাঁকসা থানার পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকরা। কাঁকসা থানার পুলিশের কাছে এলাকাবাসী অভিযোগ জানায় যে, কাঁকসার সিলামপুরে কাঁটাবাগান ও ঘোষপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদ বিক্রির কারবার চলছে। গ্রামে সহজেই মদ পাওয়া যাচ্ছে বলে কম বয়সী যুবক থেকে শুরু করে ঘরের পুরুষ সদস্যরা মদের আসক্ত হয়ে পড়ছে। যার ফলে নিত্যদিন ঘরে লেগে থাকছে অশান্তি। পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ জানানোর পরেই। আবগারি দপ্তরের সাথে কাঁকসা থানার পুলিশ যৌথ অভিযান চালায়। এদিন এলাকায় পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীরা এলাকায় পৌঁছাতেই স্থানীয়রাই মদ বিক্রির গোপন আস্তানা গুলি দেখিয়ে দেয়। কাঁটাবাগান এলাকায় কারোর বাড়ির ভেতর থেকে,আবার কারোর বাড়ির পেছনে জঙ্গল থেকে উদ্ধার হয় দেশী মদের বোতল। সেখান থেকে ঘোষপাড়ায় ঢোকার পর সেখানে একটি গোলদারী দোকান থেকে বিপুল পরিমাণে মদের বোতল উদ্ধার হয়।
পুলিশের এই অভিযানে খুশি এলাকার মানুষ। এলাকার মহিলারা জানিয়েছেন, মাঝেমধ্যেই পুলিশ এবং আবগারি দপ্তরের আধিকারিকরা যদি অভিযানে নামে। তবে বেআইনিভাবে মদ বিক্রি বন্ধ হয়ে যাবে। তাতে এলাকার সকলের ঘরে শান্তি ফিরে আসবে।



