+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে বিস্ফোরক মদন, গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত?

Ad Image
Ad Image

দুর্গাপুরে বিস্ফোরক মদন, গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত?

admin February 10, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১০ ফেব্রুয়ারীঃ

অভিষেক দেখতে বেশ সুন্দর, কালো কুচকুচে আর মোটা লোকদের চেয়ে অনেক যোগ্যতম নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ্যতম নেতা। বিতর্ক উস্কে দিয়ে দুর্গাপুরে মন্তব্য রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রের। মদন মিত্র আছেন মদন মিত্রতেই এমনটাই মত শিল্পাঞ্চল রাজনৈতিক মহলের। যদিও তাতে কিছু যায় আসে না রাজ্যের এই প্রাক্তন মন্ত্রীর। তিনি বলেন, আমি প্রতিনিয়ত শৃঙ্খলাভঙ্গের চিঠির উত্তর নিয়ে পকেটে করে ঘুরে বেড়াই তাই এসব নিয়ে চিন্তিত থাকেনা মদন মিত্র।

বৃহস্পতিবার দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে এক কর্মসূচিতে যোগ দিয়ে মদন মিত্র পার্থ চট্টপাধ্যায় ও সৌগত রায়ের নাম না করে আকার ইঙ্গিতে বলেন, কুচকুচে কালো, আর মোটা মানুষজনদের ভালো লাগেনা দেখতে, এর চেয়ে অভিষেক বেশ সুন্দর। যোগ্যতম ব্যাক্তি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে জোরদার সওয়াল করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র বলেন, সামনের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ হবে।

এদিন তিনি দলবদলের প্রক্রিয়া নিয়ে ঘুরিয়ে প্রশ্ন তুলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র কটাক্ষর সুরে বলেন, শুভেন্দু অধিকারীকে নিয়ে কিছু বলব না, বলব না অর্জুন কে নিয়েও, কারণ এরপর এদেরই দেখা যাবে তৃণমূল ভবনে আর তখন আমি বেমতলব কেস খাব।পরিবহন দফতরের এক শ্রেণীর আধিকারিক ও কর্মী বেসরকারি মালিকদের সাথে যোগসাজস করে সরকারী পরিবহন সংস্থাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, রাজ্যের পরিবহন মন্ত্রীকে বিষয়টি জানানো হবে বলে জানান, পরিবহন সংস্থার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মদন মিত্র।

অপরদিকে, মদন মিত্রের এহেন সমস্ত বিস্ফোরক বক্তব্যকে ব্যঙ্গ করেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই, বলেন, সরকার যে সব জায়গাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে বিরোধীদের এই অভিযোগকে কার্যত শীলমহর দিয়ে গেলেন মদন মিত্র।

Post Views: 1,229
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN