দুর্ঘটনায় মৃত ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পরিবার পেলো কোটি টাকার ক্ষতিপূরণ
আমার কথা, ২৭ মার্চ
মুনমুন দত্ত, দুর্গাপুর:

গত ৫ই মার্চ ২০২০ আসানসোলের নিঘা মোড়ে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়ে ছিলেন দুর্গাপুরের বাসিন্দা চিরঞ্জীব মুসিব ও তার মা রেখা মুসিব। ঘটনার দিন
চিরঞ্জীব তার নিজের একটি চারচাকা করে ১৯ নং জাতীয় সড়ক ধরে আসনসোলের বাড়িতে দোল উৎসব উৎযাপনের জন্য মা,বোন,ভাগ্নে কে নিয়ে যাচ্ছিলেন
জামুড়িয়া থানার নিঘা মোড়ে আচমকা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্রাক সহ উক্ত চিরঞ্জীববাবুর গাড়িটিকে। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ হারান চিরঞ্জীব বাবু ও তার মা রেখা মুসিব। বোন ও ভাগ্নে কে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে বেরকরে প্রাণ বাঁচায় স্থানীয় পুলিশ প্রশাসন।
চিরঞ্জীব বাবু পেশায় ইউকো ব্যাংকের উখড়া ব্রাঞ্চে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন।
ঘটনায় বিমূঢ় চিরঞ্জীব বাবুর বাবা গোবিন্দ মুসিব দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক ছিলেন। ছেলেকে লেখা পড়া করিয়ে শেষ মেশ একটা সরকারি ব্যাংক এ অফিসারের পদে নিযুক্ত করাতে পেরে সুখের স্বপ্ন দেখছিলেন। ছেলের বিয়ে দিয়ে সুখে আনন্দে দিন কাটাচ্ছিলেন। কিন্তু নিয়তির পরিহাসে সব শেষ হয়ে গেল ওই দুর্ঘটনায়।
চিরঞ্জীব বাবুর বাবা ও তাঁর স্ত্রী উপযুক্ত ক্ষতি পুররেন জন্য মামলা করেন দুর্গাপুর মহকুমা আদালতে।
আজ শুক্রবার তারই রায় ঘোষণা করলেন দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক গিরিজনন্দ জানা।
মুসিব বাবুর আইনজীবী আয়ুব আনসারী বলেন “একটি উদিওমান পরিবার কি ভাবে তাসের ঘরের মতো ভেঙে যায় এটা নিজে অনুভব করতে পেরেছিলাম বলেই শতবাধা বিপত্তি পেরিয়ে দীর্ঘ প্রায় ৫ বছর পর এই রায়।”
এই রায়ে ৬ শতাংশ সুদ সহ মোট ১ কোটি ২৯ লক্ষ টাকা আগামী ১ মাসের মধ্যে ঘাতক ডাম্পারের ইন্সুরেন্স কোম্পানি আবেদন কারীদের প্রদান করার নির্দেশ দিলেন আদালত। এই রায়দান উক্ত পরিবারের কিছুটা আর্থিক স্বচ্ছলতা ফিরাতে সাহায্য করবে। কারণ টাকা মানুষের পরিপূরক নয় কিন্তু একজন উপার্জনকরি মানুষের অবর্তমানে কিছুটা আর্থিক নিরাপত্তা হিসেবে কাজ করে।



