২৪ প্রহরের নাম সংকীর্তনে মারামারি, জখম ১, গ্রেফতার ২
আমার কথা, দুর্গাপুর, ১৯ মেঃ
২৪ প্রহরের নাম সংকীর্তনকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্দ দুর্গাপুরের কাদারোডের গ্যামন কলোনী এলাকায়। ঘটনায় জখম হয় এক যুবক। গ্রেফতার করা হয়েছে দুজনকে। এই ঘটনার পেছনে হাত রয়েছে বিজেপি আর এস এস এর বলে দাবি তৃণমুলের। যদিও এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক যোগ নেই বলে দাবি করা হচ্ছে মন্দির কমিটির।
জানা গিয়েছে, গ্যামন কলোণীতে হরি মন্দিরে ২৪ প্রহরের নাম সংকীর্তন চলছিল । সোমবার কীর্তণ শেষে আচমকাই মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। এই ঝামেলার মাঝে পরে মাথা ফেটে যায় অনিল মুন্ডা নামে কমিটিরই এক যুবকের। অনিল জানান, “আমি ঝামেলা থামাতে গেলে লাঠির ঘায়ে আমার মাথা ফেটে যায়। কেন আমাকে মারা হল আমি কিছুই বুঝতে পারিনি।” মন্দির কমিটির প্রাক্তন সদস্য তথা তৃণমূল নেতা শ্যামল বাউড়ি বলেন, “বর্তমানে এই মন্দির কমিটি পরিচালনার দায়িত্বে রয়েছে বিজেপি ও আর এস এস। তারাই এই ২৪ প্রহর অনুষ্ঠানটি পরিচালনা করছিল। এরই মাঝে ঝামেলা শুরু হলে মন্দির কমিটির সসদ্য অনিল তা থামাতে গেলে তাঁকে মারধর করা হয়। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” এদিকে মন্দির কমিটির সভাপতি নরেন্দ্রনাথ মাহাতো ঘটনায় রাজনৈতিক যোগের বিশয়তি উড়িয়ে দিয়ে বলেন, “এর সাথে রাজনীতির কোনো ব্যাপার নেই। আবীর খেলা নিয়ে জুনিয়র সিনিয়রের মধ্যে ঠেলাঠেলি থেকে ঝামেলা বেধে যায়।”
এদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। শেষে পুলিশী পাহার শেষ হয় ২৪ প্রহরের এই নাম সংকীর্তনের অনুষ্ঠান।



