+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দোকানে আগুন, আতঙ্ক এলাকায়

Ad Image
Ad Image

দোকানে আগুন, আতঙ্ক এলাকায়

admin April 3, 2026

আমার কথা, ৩ এপ্রিল

সার্থক কুমার দে, অন্ডাল:

দোকানে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো ব্যবসায়ী মহলে । শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটেছে অন্ডাল নর্থ বাজার এলাকায় । এদিন ভোররাতে নর্থ বাজার কবিরাজ গলিতে একটি কাপড়ের দোকান ও গোডাউনে আগুন লাগার ঘটনাটি ঘটে ।‌ ওই বাজারের ডেকোরেটারস দোকানের এক কর্মচারী লক্ষ্য করেন পাশের কাপড়ের দোকানের জানালা দিয়ে ধোঁয়া বের হচ্ছে । বিষয়টি তিনি অন্যদের জানালে স্থানীয়রা সেখানে ছুটে আসেন । কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দোকান লাগোয়া গোডাউনেও । খবর দেওয়া হয় দমকল দপ্তরকে । দমকলের একটি গাড়ি আসে । কিন্তু মূল রাস্তা থেকে দোকানটির দূরত্ব বেশি হওয়ায় আগুন নেওয়াতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের । বেশ কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে । তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি । শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের ।

Post Views: 98
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN