+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অন্ডাল বিমানবন্দরে যাত্রী লাগেজ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

Ad Image
Ad Image

অন্ডাল বিমানবন্দরে যাত্রী লাগেজ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

admin September 5, 2024

BIG BREAKING 

আমার কথা, অন্ডাল, ৫ সেপ্টেম্বর:

অন্ডাল বিমান বন্দরে যাত্রীর সাথে থাকা ল্যাগেজ থেকে উদ্ধার হল দেশি রিভলবার ও কার্তুজ। অভিযুক্ত দুই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয় এয়ারপোর্ট কর্তৃপক্ষ। ধৃত দু’জন বীরভূমের বাসিন্দা বলে খবর।

বৃহস্পতিবার মুম্বাই যাওয়ার বিমান ধরতে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে আসেন সাজেদ সুলেমান মল্লিক ও মোহাম্মদ ইকবাল নামের দুই যাত্রী। সম্পর্কে তারা আত্মীয়। বীরভূম জেলার সিউড়ি থানার সাজানো পল্লী এলাকার বাসিন্দা। তাদের সাথে ছিল চারটি ল্যাগেজ। বিমানবন্দরের ভিতর জিনিস পত্রের তল্লাশির সময় তাদের সাথে থাকা একটি ল্যাগেজের মধ্যে একটি দেশি রিভলবার ও ৬ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র সহ ওই দুই যাত্রীকে আটক করে। পরে তাদের তুলে দেওয়া হয় অন্ডাল থানার পুলিশের হাতে। অভিযুক্তদের থানায় নিয়ে এসে তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারনে, কি উদ্দেশ্যে তারা আগ্নেয়াস্ত্র কোথায় নিয়ে যাচ্ছিল বিষয়টি জিজ্ঞাসাবাদ এর পরেই জানা যাবে বলে থানার এক আধিকারিক জানান। যাত্রীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দর চত্বরে ছড়িয়েছে চাঞ্চল্য।

Post Views: 3,393
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN