+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   প্রথমে অজগর তারপর ময়ূর এবার কি বাঘ? কাঁকসায় সিসিটিভিতে ধরা পড়ল ও কিসের ছবি

Ad Image
Ad Image

প্রথমে অজগর তারপর ময়ূর এবার কি বাঘ? কাঁকসায় সিসিটিভিতে ধরা পড়ল ও কিসের ছবি

admin August 28, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৮আগস্টঃ

গাড়ি সারাইয়ের গ্যারেজে লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা আর সেই ক্যামেরাতে ধরা পড়ল একটি ছবি যা দেখে হাড় হিম হয়ে গেছে ওই গ্যারেজে যারা কাজ করেন তাদের। তাঁরা যে রাতে গ্যারেজের বাইরে ঘুমোন আর ঘুমোতে গিয়ে কি শেষে বাঘের পেটে যাবেন? হ্যাঁ এরকমই সন্দেহ হচ্ছে ওই গ্যারেজের কর্মীদের।

কাঁকসা থানার অন্তর্গত বিশ্বকর্মা মন্দির চত্বরে বেশ কয়েকটি বড় বড় গ্যারেজ রয়েছে আর সেই গ্যারেজগুলির মধ্যে একটি গ্যারেজে লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরায় ধরা পড়েছে রাতের বেলা বাঘের মতো দেখতে একটি প্রাণী ঘোরাফেরা করছে। আর সকাল হতেই সেখানে যে প্রাণীর পায়ের ছাপ পাওয়া গেছে তা দেখতে অবিকল বাঘের পায়ের থাবার মতো। ব্যস এরপরেই আতঙ্ক ছড়িয়ে পরে এলাকা জুড়ে।

খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা সেখানে এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে যান। সাথে বনদপ্তর থেকে ওই এলাকায় একটি খাঁচাও পাতা হয়েছে।

বনদপ্তরের তরফে জানানো হয়েছে, এলাকায় ঘন জঙ্গল রয়েছে। সিসিটিভি ফুটেজে যে প্রাণীটিকে দেখা গেছে সেটা আদৌ বাঘ নাকি বাঘের মতো দেখতে অন্য কোনো বন্য জন্তুর তার জন্য নজরদারি চলছে।

Post Views: 1,632
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN