১৩ বছর ধরে মিলেছে শুধুই প্রতিশ্রুতি, এবার আমরণ অনশনে বসলেন মৃতের পোষ্যরা
আমার কথা, ৩০ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
হকের চাকরী না পেয়ে আমরণ অনশনে বসে পড়লো ডিপিএলের মৃত শ্রমিকের পোষ্যরা। তেরো বছর ধরে তারা শুধু প্রতিশ্রুতি পাচ্ছেন কিন্তু কাজের কাজ পায়নি তারা।হয় মৃত্যুবরণ নয় নিয়োগপত্র দুটোর একটা ছাড়া আন্দোলোন মঞ্চ ছাড়বেন না বলে হুশিয়ারী মৃত শ্রমিকের পোষ্যদের। বারবার আবেদন নিবেদন করেও কাজের কাজ কিছু হয়নি, অগত্যা দ্রব্যমূল্যর এই বাজারে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়াতেই আমরণ অনশনে বসা ছাড়া কোনো বিকল্প রাস্তা খোলা ছিল না বলে জানালেন আন্দোলনকারীরা। রুম্পা ঘোষাল নামের আন্দোলনকারী বলেন,” যতদিন না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে ততদিন ধরে এই অনশন চলবে।”
এ বিষয় বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “রাজ্যে কোনো শিল্প নেই, যেটুকু আছে সেটুকুও ঠিক করে চালাতে পারছে না সরকার। এদিকে সারাক্ষণ মোদির নিন্দা করে যাচ্ছে।”
অন্যদিকে তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখার্জি বলেন, “কোনো দলের প্ররোচণায় পরবেন না। তৃণমূল দল দেখে নয়, নিরপেক্ষভাবে কাজ করে।



