+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   নমুনা সংগ্রহে ফরেনসিক দল, এত দেরিতে? উঠছে প্রশ্ন

Ad Image
Ad Image

নমুনা সংগ্রহে ফরেনসিক দল, এত দেরিতে? উঠছে প্রশ্ন

admin October 12, 2025

আমার কথা, সনাতন গরাই , ১২ অক্টোবর:

দুর্গাপুরে ধর্ষণ কান্ডের তদন্তে অগ্রগতি আনতে নিয়ে আসা হল ফরেনসিক টিম। ঘটনার নমুনা সংগ্রহ করতে জায়গাটিও ঘিরে দেওয়া হল পুলিশের পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন উঠছে এই জায়গাতেই। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। এরপর কেটে গেছে বহু ঘন্টা। এর মধ্যে শনিবার সকাল হতেই পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান এলাকার জঙ্গল অর্থাৎ ঘটনাস্থলে দাপিয়ে বেড়িয়েছে উৎসুক জনতা ও সাংবাদিকরা। ফলে নমুনা আদৌ কি আর কিছু বেঁচে আছে? ঘটনা ঘটার পর ৪৪ ঘন্টা পরে আনা হল ফরেনসিক দল। প্রশ্ন তুলছে সাধারন মানুষ যে ফরেনসিক দল এই অবস্থায় আদৌ কি কোনো নমুনা পাওয়া সম্ভব?

যদিও ইতিমধ্যেই পুলিশ ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার ও ১ জনকে আটক করেছে। ধৃতরা হল শেখ রিয়াজউদ্দিন, অপু বাউরি ও ফিরদোস শেখ। এরা সকলেই বিজরা গ্রামের বাসিন্দা। আজ গ্রেফতার হওয়া ৩ জনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের ১০ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত, দুর্গাপুরের শোভাপুরে বেসরকারি ঐ মেডিকেল কলেজে উড়িষ্যার জলেশ্বরের ঐ তরুণী ডাক্তারি পড়ছেন। শুক্রবার রাতে ওই ডাক্তারি পড়ুয়া ক্যাম্পাসের বাইরে যান তারই এক সহপাঠির সাথে। এরপরেই বেসরকারি হাসপাতালের পেছনের দিকে পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান সংলগ্ন জঙ্গলে নিয়ে যাওয়া হয় ঐ তরুণীকে,সেখানেই ঘটে এই পাশবিক ঘটনাটি।

Post Views: 284
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN