+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে বিস্ফোরণ কান্ডের তদন্তে নমুনা সংগ্রহ করলো ফরেনসিক দল

Ad Image
Ad Image

দুর্গাপুরে বিস্ফোরণ কান্ডের তদন্তে নমুনা সংগ্রহ করলো ফরেনসিক দল

admin April 24, 2025

আমার কথা, দুর্গাপুর, ২৪ এপ্রিল:

দুর্গাপুরের নিউটন অ্যাভিন্যু এলাকায় ১৭ নং স্ট্রিটে একটি মাটির বাড়িতে বিস্ফোরণের ঘটনার তদন্তে এলো ফরেন্সিক দল। ঘটনাস্থল থেকে নমুন সংগ্রহ করে নিয়ে যান তাঁরা।
প্রসঙ্গত: বুধবার বেলা ১০.৩০ নাগাদ এলাকায় একটি মাটির বাড়িতে আচমকাই বোম ফাটার মতো বিস্ফোরণের আওয়াজ হয়। তাতে ঝলসে যান ওই বাড়িরই বাসিন্দা ৩০ বছরের সজল দেবনাথ নামে এক যুবক। প্রাথমিকভাবে অনেকেই মনে করেন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাই আতঙ্কিত এলাকাবাসি খবর দেয় পুলিশকে। দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছোন এসিপি(দুর্গাপুর) সুবীর রায়। জখম যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল খতিয়ে দেখে জানায় কোনো বোমার চিহ্ন পাওয়া যায়নি, তবে বারুদ মিলেছে। মাটির দেওয়ালেও বারুদের চিহ্ন মিলেছে। তবে ওই যুবক বারুদ নিয়ে কি করছিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন? অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে কি ওই ঘরে বাজি তৈরীর কাজ করছিলেন সজল?
বিষয়টি নিয়ে তদন্ত করতে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের শংকরপুর থেকে ফরেনসিক দল এসে বারুদ সহ একাধিক নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।

Post Views: 324
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN