শিশুকে কোলে নিয়ে সুকান্তকে মালা পড়ালেন সিপিএমের প্রাক্তন প্রধান
আমার কথা, ২০ এপ্রিল
সনাতন গরাই, কাঁকসা:
কোলে ছোট্ট শিশু, হাতে রজনীগন্ধার মালা। তিনি সিপিএমের প্রাক্তন প্রধান। অপেক্ষা করছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জন্য। সুকান্ত মজুমদারকে দেখতে পেয়ে মালা নিয়ে এগিয়ে এলেন। পরিয়ে দিলেন গলায় সেই মালা। এমনই চিত্র দেখা গেল গোলসি বিধানসভার কাঁকসার ১১ মাইলে।
গলসি বিধানসভার বিজেপি প্রার্থী রাজু পাত্রর সমর্থনে হেলিকপ্টারে করে নির্বাচনী প্রচারে পৌঁছান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। মতুয়াদের একাংশ ডঙ্কা, কাঁসি বাজিয়ে শুভেচ্ছা জানান বিজেপির নেতৃত্বদের। অনেকে হাত মেলানোর জন্য অপেক্ষায় ছিলেন। সঙ্গে বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম প্রধান মনোরমা চট্টোপাধ্যায় তিনিও অপেক্ষা করছিলেন। সুকান্ত মজুমদারকে দেখতে পেয়ে বিজেপির পরিবর্তনযাত্রা রথের সামনে এগিয়ে যান। তারপরেই শিশুকে দিয়ে মালা পরিয়ে দেন। এই ঘটনা দেখে অনেকেই ভ্রু কচকালেন।
মনোরমা চট্টোপাধ্যায় বলেন,”আমি আগে সিপিএম প্রধান ছিলাম।” কিন্তু এখন কোন দল করেন সেই বিষয়ে তিনি কিছু বলতে চাননি।
অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন,” এই এলাকার মানুষ যেভাবে বেরোচ্ছে আমাদের জয় নিশ্চিত।”কিন্তু তিনিও প্রাক্তন সিপিএম প্রধানের সম্পর্কে কিছুই বলতে চাননি।
এলাকার তৃণমূল নেতা সন্দীপ কর্মকার বলেন,”বিজেপি যতই করুক হামলা আবার জিতবে বাংলা। আমাদের প্রার্থী অলোক কুমার মাঝি বিপুল ভোটে জয়লাভ করবে। বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে”



