+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পুলিশের পরিচয় দিয়ে চাকরী পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারনা, দুর্গাপুর থেকে ধৃত যুবক

Ad Image
Ad Image

পুলিশের পরিচয় দিয়ে চাকরী পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারনা, দুর্গাপুর থেকে ধৃত যুবক

admin October 17, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৭অক্টোবরঃ

নিজেকে পুলিশের উচপদস্থ আধিকারিকের পরিচয় দিয়ে পুলিশে চাকরী পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারনা আর সেই অভিযোগে দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা থেকে এক যুবককে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃত যুবকের নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাড়ি পুরুলিয়ার কাশিপুর এলাকায়।

পুলিশ সুত্রে জানা গেছে, ওই যুবক গত ছয় মাস ছরে দুর্গাপুরে ঘর ভাড়া নিয়ে রয়েছে। বাঁকুড়ার শালতোড়ার বাসিন্দা প্রবীর প্রামানিক নামে এক যুবককে মুম্বাই অপরাধ দমন শাখায় চাকরী পাইয়ে দেওয়ার নামে প্রায় ১লক্ষ ৯৫ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ ওঠে এই যুবকের নামে, সাথে এও অভিযোগ উঠছে প্রবীরের বিশ্বাস অর্জনের জন্য প্রতারক নানা জাল সরকারী কাগজপত্রও তাঁকে দেয়। কিন্তু সেই সমস্ত ভুয়ো কাগজপত্র দেখে প্রবীরের সন্দেহ হয়। এদিকে দুর্গাপুর পুলিশ বিষয়টি জানতে পেরে তদন্তে নামে। যোগাযোগ করে প্রবীরের সাথে। তাঁর থেকে পুরো বিষয়টি জেনে তদন্তে নেমে নানা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্ত যুবককে বেঙ্গল অম্বুজা থেকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে প্রচুর ভুয়ো কাগজপত্র, জাল স্ট্যাম্প সহ নকল আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি পলাশডিহার এক বাসিন্দা পেশায় গাড়ি চালককেও পুলিশ এই বিষয়টি নিয়ে জিজ্ঞাসবাদ করছে। ওই গাড়ি চালক জানান যে, অভিযুক্ত যুবক তাঁর গাড়ি ভাড়া করে ব্যবহার করত। মূলতঃ আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর যাতায়াত করত অভিযুক্ত। তাঁর সাথে আসানসোলে একটি হোটেলে পরিচয় হয় প্রতারকের।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা জানান, ধৃত ওই যুবক পুলিসী জেরায় শ্বীকার করেছে যে সে পুলিশে চাকরী দেওয়ার নাম করে আর্থিক প্রতারনা করেছে। সাথে তিনি এও জানান যে এই যুবকের সাথে ভিন রাজ্যের কোনো বড় চক্রের সাথে যোগসাজস ত্থাকার সম্ভাবনা রয়েছে। বিষয়টি ছোট ঘটনা নয়, আরো বড় চক্র এর পেছনে কাজ করছে বলে এই পুলিশ আধিকারিকের অনুমান। তার জন্য অভিযুক্তকে জেরা চালানো হচ্ছে।

Post Views: 3,027
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN