উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দুর্গাপুরে বিনামূল্যে অটো পরিষেবা
আমার কথা, ১১ ফেব্রুয়ারী
মুনমুন দত্ত, দুর্গাপুর:
২০২৬ এর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মাত্র একদিন বাকি। রাত পেরোলেই আগামীকাল ১২ ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার জন্য প্রশাসন সচেষ্ট।
এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য দুর্গাপুর মহকুমা এলাকায় মেইন ভেন্যু ৯টি ও সাব ভেন্যু- ৩৩টি করা হয়েছে। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৯৫৭, যার মধ্যে ছাত্র ৩,৭১৫ জন ও ছাত্রী ৪২৪২ জন।
এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবা দিতে এগিয়ে এলো বেনাচিতির একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নপূরণ’ ও প্রান্তিকা স্ট্যান্ডের অটোচালকরা। যৌথ উদ্যোগে বিনামূল্যে অটো পরিষেবা দেওয়ার জন্য স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসেছে তারা। তারা জানাচ্ছেন আগামীকাল অর্থাৎ ১২ ফেব্রুয়ারী থেকে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত্য অর্থাৎ যতদিন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে, প্রত্যেকদিন প্রান্তিকা বাস স্ট্যান্ড থেকে সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়া হবে। যে সকল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছোনোর উদ্যোগ তারা নিয়েছেন সেগুলি হল
১) ভিড়িঙ্গী টি. এন হাই স্কুল
২) বেনাচিতি হাই স্কুল
৩) নেতাজী হিন্দি হাই স্কুল
৪) রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ বিদ্যাপীঠ
৫) আর.ই মডেল হাই স্কুল
যোগাযোগের জন্য কল করতে পারেন নিম্নলিখিত নাম্বারে-
7098753688 অথবা 933926791
স্বপ্নপূরণ ও প্রান্তিকা স্ট্যান্ডের অটোচালকদের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন প্রশাসন থেকে শুরু করে পরীক্ষার্থী ও অভিভাবকরা।



